1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

মামলা তুলে না নিলে এসিড মেরে ঝলসে দেয়ার হুমকি

রাশিমুল হক রিমন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৮৯৯ বার পড়া হয়েছে

মামলা তুলে না নিলে এসিড মেরে ঝলসে দেয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন  আশরাফ আলী মৃধা, ওদুদ মৃধা ও তার সহযোগীদের বিরুদ্ধে।সোমবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। ওদুদ মৃধার ভয়ে আশরাফ  মৃধার পরিবার পালিয়ে বেড়াচ্ছে বলে জানিয়েছেন তিনি । দ্রুত  পুলিশ প্রশাসনে কাছে তাদের  বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার  দাবী জানিয়েছেন ভুক্তভোগী আশরাফ আলী  মৃধা ও তার পরিবার।

লিখিত বক্তব্যে আশরাফ আলী মৃধা বলেন,  উপজেলার মহিষকাটা কলেজ রোড সড়কের পাশে খাস জমিতে গত ২৮ বছর ধরে ঘর-বাড়ী নির্মাণ করে বসবাস করে আসছি। ওই জমি  ওদুদ মৃধা তার দাবী করে দীর্ঘদিন ধরে আমাকে ও আমার পরিবারকে নির্যাতন করে আসছে। গত শুক্রবার ওদুদ মৃধা ও তার সহযোগীদের নিয়ে  ওই জমি দখলে করতে যায়। কিন্তু স্থানীয় লোকজনের বাঁধার মুখে দখল নিতে পারেনি। এ ঘটনায় আমি গত শনিবার আমতলী থানায় সাধারণ ডায়েরী করি,এতে ক্ষুব্ধ হয় ওদুদ ও তার সহযোগীরা । ওইদিন রাতে ওদুদ মৃধা ও তার সহযোগীরা  আমাকে মামলা ও সাধারণ ডায়েরী তুলে নিতে হুমকি দেয়। মামলা তুলে না নিলে আমাকে ও আমার পরিবারকে এসিড মেরে ঝলসে দেয়ার হুমকি দেয় । তার ভয়ে আমি ও আমার পরিবার পালিয়ে বেড়াচ্ছি।

সোমবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আশরাফ আলী  মৃধা। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গত বছর ৭ সেপ্টেম্বর ওদুদ ও তার সহযোগীরা  হামলা চালিয়ে আমাকেসহ চারজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে। ওই ঘটনায় আমি থানায় মামলা করি। ওই মামলা তুলে নিতে চাপ দিচ্ছে অদুদ মৃধা । এ সময় আরো উপস্থিত ছিলেন আশরাফ আলী মৃধার স্ত্রী আসমা বেগম, হাসান মৃধা ও নাসির মৃধা।এ বিষয়ে ওদুদ মৃধা বলেন, ওই জমি আমারআশরাফ আলী  মৃধা আমাকে জমির দখল দেয় না।আমতলী থানা ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু সাধারণ ডায়েরীর কথা স্বীকার করে বলেন, এসিড মেরে ঝলসে দেয়ার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com