1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পিরোজপুরে কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ: প্রধান আসামি গ্রেপ্তার মানসিক আঘাত ও কর্মব্যস্ততার কারণ দেখিয়ে রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ গঙ্গাচড়ায় ইউএনওর উপস্থিতিতে হট্টগোল, একদিন পর থানায় সাধারণ ডায়েরি আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের শিকার বৃদ্ধ বাংলাদেশি নাগরিক, ২৪ ঘণ্টা পর উদ্ধার করে থানায় হস্তান্তর বিজিবির মাগুরার শালিখার হাজরাহাটিতে উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

মিঠাপুকুরে স্কুলের গাছ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

মোঃ মোতাহার হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে
রংপুরের মিঠাপুকুরে টেন্ডার ছাড়াই ৬ লক্ষাধিক টাকার গাছ কর্তনের অভিযোগ উঠেছে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।
বুূধবার (৬ মে) সকালে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ।
অভিযুক্ত নিরুপমা রাণী উপজেলার ভাংনী মাঠেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা যায়, টেন্ডার ছাড়াই
৫/৬ লক্ষ টাকা মুল্যের বড় বড় ১০টি কাঠাল গাছ, ১টি শিশু গাছ, ২টি কড়ই গাছসহ কিছু জংলী গাছ কেটে বিক্রি করেছেন প্রধান শিক্ষক নিরুপমা রাণী। গাছ কাটার সময় প্রধান শিক্ষক এলাকাবাসীকে বলে গাছগুলি টেন্ডারের মাধ্যমে সরকার বিক্রি করেছে। পরে এলাকাবাসী জানতে পারে গাছগুলি সরকারী টেন্ডারে বিক্রি বা কর্তন হয়নি।
অভিযোগে আরো বলা হয়, ওই প্রধান শিক্ষক দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী লোকের সহযোগিতায় গাছগুলি কর্তন ও বিক্রি করে আত্মসাত করেছেন। এছাড়াও গাছ কর্তন করে স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণের সময় কাঠ ব্যবসায়ী মোসলেম উদ্দিনের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে পাঁচ হাজার টাকা নিয়ে আত্মসাৎ এর অভিযোগ উঠেছে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এবিষয়ে স্থানীয় কাঠ ব্যবসায়ী ও অভিযোগকারী বিএনপি নেতা মোসলেম উদ্দিন জানান,স্কুলের বাউন্ডারি সংলগ্ন আমার জমিতে রোপনকৃত গাছ কর্তনের পর গাছগুলো স্কুলের দাবি করে মামলার হুমকি দিয়ে আমার স্ত্রীর কাছে গোপনে ৫ হাজার টাকা নেয় প্রধান শিক্ষক নিরুপমা রাণী। এছাড়াও স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণের সময় ৪ শতক জায়গা স্থানীয় সালাম নামের এক ব্যক্তিকে ছেড়ে দিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে নিরুপমা রাণী। সহকারী শিক্ষা অফিসারের যোগসাজশে টেন্ডার ছাড়াই গাছ কেটে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছে। এছাড়া একটি শিশু গাছ ভ্যানে করে ছ’ মিলে নিয়ে গিয়ে বাড়ির কাজ করেছে। এই দূর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষকের বিচার চাই।
স্থানীয় ভ্যানচালক নওয়াব আলী জানান, ৩৫০০ টাকার চুক্তিতে একটি শিশুগাছ কেটে দিয়েছিলাম স্কুলের মাঠের। গাছ কাটার পরে মাঝের দুই পিচ গোলাই বটতলী ছ’ মিলে নিয়ে যাই মাস্টারনির কথা মতো। ওনি আমাক বলেছিলো এই কাঠ দিয়ে বাড়ির কাজ করবে।
অভিযুক্ত প্রধান শিক্ষক নিরুপমা রাণী বলেন, আমি নিয়ম মেনে টেন্ডার করে চারটি কাঠাল গাছ ও একটি শিশু কাঠের গাছ বিক্রি করেছি। বাউন্ডারি ওয়ালে অযৌক্তিক কোন জায়গা ছাড়িনি। মিস্ত্রী নিয়ম অনুযায়ী স্বাধীনভাবে বাউন্ডারি ওয়ালের কাজ করেছে। মোসলেম মিয়ার বউ ৫ হাজার টাকা দিয়েছিলো যাতে মোসলেমের বিরুদ্ধে আমি কোন মামলা না করি। আমি সহকারী শিক্ষা অফিসারকে জানিয়ে টাকাটা নিয়েছি। তবে টেন্ডার করে গাছ কাটার কথা বললেও টেন্ডারের কোন নথিপত্র এ প্রতিনিধিকে দেখাতে পারেনি এই প্রধান শিক্ষক। একই সঙ্গে স্কুল মাঠের গাছ কেটে বাড়ির কাজ করার অভিযোগও তিনি অস্বীকার করেন।
মিঠাপুকুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র দাস জানান, আমি এখানে নতুন এসেছি। সহকারী শিক্ষা অফিসারের কাছে শুনলাম প্রায় এক বছর আগে নিয়ম মেনে টেন্ডার করেই গাছগুলো বিক্রি করেছে। এটা পুরনো ঘটনা। তারপরেও কোন অভিযোগ পেলে তদন্ত করা হবে।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ জানান, এবিষয়ে খোঁজ খবর নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com