1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান : দাবি আইনজীবীর আন্তর্জাতিক চা দিবস আজ বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাঁটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে মহম্মদপুরে মানববন্ধন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি খুলনা মোংলা মহাসড়কে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত খুলনা কেএমপির পুলিশ কমিশনার’র সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ নালিতাবাড়ীতে খাবারের সন্ধানে বন্য হাতির তাণ্ডব, ফসলহানিতে দিশেহারা কৃষক সততা ও জনবান্ধব কাজের জন্য প্রশংসিত ইউএনও মাহমুদুল হাসানের গজারিয়া থেকে মধুপুরে বদলি।

মিরপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক

মো মামুন বিশ্বাস 
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৪০৯ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ মাদক ব্যবসায়ী ও দুজন ওয়ারেন্টের আসামিকে আটক করেছে।
শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে মিরপুর থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সর্বমোট ১৩০ পিস ট্যাপেন্টাডল  ট্যাবলেট ও হেরোইন সহ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়,  মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ নেতৃত্বে মিরপুর থানার বিভিন্ন ক্যাম্প পুলিশের সহায়তায় আসামি গুলোকে আটক করা হয়।
আটককৃত আসামিদের মধ্যে পোড়াদহ ইউনিয়নের খয়েরচারা গ্রামের রুবেল শেখ (৩০), গোলজার মোল্লা (৫১),সাইফুল ইসলাম (৩৬), ছাতিয়ান ইউনিয়নের ভারল গ্রামের আফু (২৮), কামরুজ্জামান (৪৬) কে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করা হয়।এছাড়াও কুর্শা ইউনিয়নের মাঝিহাট থেকে বজলুর রহমান (৪৩) ও বিল্লাল হোসেন (২৪) কে ৬০ পিস টাপেন্টাডল সহ আটক করা হয়। অপর একটি অভিযানে আমলা এলাকার আব্দুল লতিফ (৪২) কে ৩০ পুড়িয়া হেরোইন সহ আটক করা হয়। এ সংক্রান্ত বিষয়ে মিরপুর থানায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। এছাড়াও থানা পুলিশের অভিযানের দুজন ওয়ারেন্টের আসামিকে আটক করা হয়েছে। আটককৃত আসামিরা হচ্ছেন সুতাইল গ্রামের রবিউল ইসলাম ও আবুরি গ্রামের সেলিম মন্ডল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, মাদকবিরোধী অভিযানে মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আসামিদের আটক করে। আটককৃত আসামিদের পৃথক মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com