1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

মুদ্রা পাচারাকারী গ্রেফতার

রবিন আলী
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

জেলা গোয়েন্দা শাখার ওসি কাজী শাহনেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ভাটারা-মাদারগঞ্জ সড়কের উপর অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার বড়ইছাপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো. হারুন অর রশিদ (৩৫), একই জেলার ধনবাড়ী উপজেলার পাইতকা এলাকার মো.আহছান আলীর ছেলে মো. জামাল উদ্দিন (৩৬) ও টাঙ্গাইল সদর উপজেলার চরখিদির এলাকার মো. ফজলুল হকের ছেলে মো. ইয়াসিন আলীকে (৩৫) আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করেন সৌদি আরব, ওমান, মালয়েশিয়া, সিংগাপুর ও আমেরিকার বিপুল পরিমাণ মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মুদ্রার দেশিয় মূল্য নয় লাখ টাকারও বেশী বলে জানান তিনি। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com