1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ: তথ‍্য উপদেষ্টা

মেধাবী শিক্ষার্থীদের শক্তি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

সাইফুল মোস্তফা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৩৪৫ বার পড়া হয়েছে

৩১শে জুলাই, ২০২৪ তারিখ (বুধবার) শক্তি ফাউন্ডেশন এর পক্ষ থেকে এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় উর্ত্তীন ১৩ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শক্তি ফাউন্ডেশনের চকরিয়া কক্সবাজার রিজিওন অফিসের হল রুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জনাব সরওয়ার আলম, চকরিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মিজবাউল হক, সাবেক সভাপতি আবদুল মজিদ।

শক্তি ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জোনাল হেড চট্টগ্রাম জোন মোহাম্মদ শিব্বির হাসান, রিজিওনাল হেড মো:মাসুদুর রহমান সহ এরিয়া অফিস ও শাখা অফিসের কর্মকর্তাগণ। উল্লেখ্য যে শক্তি ফাউন্ডেশন প্রতি বছর ফাউন্ডেশনের সদস্য এবং সাধারণ জনগোষ্ঠির মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে এবং গত অর্থবছরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট ৩৬ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ শক্তি ফাউন্ডেশনের এই উদ্যোগেরভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এনজিও শক্তি ফাউন্ডেশন দেশের ৫৫টি জেলায় নারীর আর্থিক ও সামজিক ক্ষমতায়নের লক্ষ্যে সঞ্চয় ও ঋণদান কর্মসূচির পাশাপাশি হেলথ প্রোগ্রাম, উইমেন এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম এবং ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে নানাবিধ সেবামূলক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com