1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির শেষ জানাজা ও দাফন ৯ জুলাই, অংশ নিবে ২ কোটি মানুষ আগামী ৩০ দিন হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি এত ব্যাংকের দরকার নেই বাংলাদেশে: মাহবুব উদ্দিন খোকন কেন্দুয়ায় কাওড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গরমে অতিষ্ঠ কেন্দুয়াবাসী: ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ, খেলা দেখা থেকে বঞ্চিত দর্শকরা জামালপুরের ইসলামপুর পৌরসভায় উন্মুক্ত বাজেট ঘোষণা মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, পুরাতন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন টাংগাইলের নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত চিরিরবন্দরে ৪০ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খনন করছেন আব্দুল কাফি জলবায়ু পরিবর্তন রোধে বরিশালে শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কা লাগায় যুবককে হত্যা

আহসান হাবীব লায়েক 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে
সিলেটের কানাইঘাটে মোটরসাইকেলে ধাক্কা লাগায় আলমগীর হোসেন(৩২) নামে এক সিএনজি-অটোরিকশা চালককে ধারালো চাকু দিয়ে কুপিয়ে হত্যা করেছে মোটরসাইকেল চালক।
বুধবার (৭ফেব্রুয়ারি) রাত সোয়া আটটার দিকে উপজেলার গাছবাড়ী বাজারে পল্লীবিদ্যুৎ মোড়ের অটোরিকশা (সিএনজি) স্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামের মৃত আলী আহমদ মিস্ত্রীর বড় ছেলে অটোরিকশা (সিএনজি) চালক আলমগীর হোসেনের সিএনজি গাড়ীর সাথে একই ইউনিয়নের আকুনি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে সাদিক আহমদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেল চালক সাদিক আহমদ ও তার সঙ্গে থাকা আরও এক যুবক উত্তেজিত হয়ে তাদের সাথে থাকা ধারালো চাকু দিয়ে আলমগীরকে এলোপাতাড়িভাবে কুপাতে থাকে। এতে ঘটনাস্থলেই আলমগীর হোসেন মারা যান।
এসময় আশপাশ থেকে লোকজন এগিয়ে আসতে দেখে ঘাতকরা মোটরসাইকেল রেখেই পালিয়ে গেলে উত্তেজিত জনতা তাদের মোটরসাইকেলটি পুড়িয়ে দেন। নিহত আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশা চালক আলমগীর হোসেনকে চাকু দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, হত্যাকান্ডের ঘটনার সংবাদ পেয়ে তিনিসহ কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা ঘটনাস্থলে যান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com