1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ: তথ‍্য উপদেষ্টা

রাবিতে দ্বিতীয় দিনে ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পূর্ণ;উপস্থিতি ৯১ শতাংশ

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩৮২ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণিতে দ্বিতীয় দিনে ‘এ’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পূর্ন হয়েছে।
বুধবার (৬ মার্চ) সকাল ৯টায় থেকে শুরু করে বিকাল সাড়ে ৪টা পযর্ন্ত মোট চারটি শিফটে এ পরীক্ষা হয়। পরীক্ষাসমূহে উপস্থিতির হার ছিল প্রায় ৯১ শতাংশ।
এদিন ইউনিট-এ, গ্রুপ-১ (সকাল ৯টা থেকে ১০টা),  গ্রুপ-২ (বেলা ১১টা থেকে ১২টা),  গ্রুপ-৩ (দুপুর ১টা থেকে ২টা) ও  গ্রুপ-৪ (বিকেল ৩:৩০ মিনিট থেকে ৪:৩০ মিনিট) এর পরীক্ষা অনুষ্ঠিত হয়।  গ্রুপ-১,  গ্রুপ-২,  গ্রুপ-৩ এ নিবন্ধিত পরীক্ষার্থী ছিল যথাক্রমে ১৮ হাজার ৬৯৬ জন করে এবং ও  গ্রুপ-৪ ১৮ হাজার ৬৯৭ জন।
পরীক্ষা শুরুর পর সকাল ৯:৩০ মিনিটে ডীনস্ কমপ্লেক্সের সামনের চত্বরে এক সংবাদ ব্রিফিংয়ে উপাচার্য ভর্তি পরীক্ষা সম্পর্কে গণমাধ্যম প্রতিনিধিদের অবহিত করেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রমানিক, রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান, ইউনিট এ এর প্রধান সমন্বয়কারী ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. এক্রাম উল্যাহ, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. খাদেমুল ইসলাম মোল্যা উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষার তৃতীয় দিন বৃহস্পতিবার সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা নিয়ে উপাচার্য আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১:৩০ মিনিটে ডীনস্ কমপ্লেক্সের সামনের চত্বরে প্রেস ব্রিফিং করবেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com