1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

রামগঞ্জে ৪ শতাধিক স্কুল শিক্ষার্থীদের ব্যাগ উপহার

ওমর ফারুক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ০৯ নং ভোলাকোট ইউনিয়নের ১৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার দিয়েছেন ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলুর পুত্র আল ফাহাদ হাসান বাপ্পী।
০৫ ফেব্রুয়ারী সোমবার সকালে ভোলাকোট  ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বরত শিক্ষকদের হাতে এ ব্যাগ তুলে দেন চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু।
পুরষ্কার পাওয়া বিদ্যালয়গুলো হল ভোলাকোট ইউনিয়নের নোয়াপাড়া স.প্রা.বি, আকারতমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাগরাজারামপুর সঃ প্রাঃ বিদ্যালয়, নাগমুদ মধ্য পাড় (দীঘির পাড়) সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাগমুদ মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাগমুদ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিওরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আথকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,দেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেহলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ভোলাকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষীধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এসময় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু, ইউপি সচিব সাকের হোসেন মৃধা, ইউপি সদস্য কাইসার আলম সুমন সহ শিক্ষক প্রতিনিধি, স্থানীয় গম্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com