1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কারো উসকানিতে নয়, সরকারের কর্মকাণ্ড দেখে বিচারের আহ্বান চিফ হুইপের ভারতীয় হাইকমিশনার দু’দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে প্রভাব ফেলবে না কেন্দুয়ার সান্দিকোণা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় ইয়াকুব আলী ভূঁইয়া জুয়েল সামান্য বৃষ্টিতেই পানির নিচে বলাইশিমুল উপ-স্বাস্থ্যকেন্দ্র: চরম ভোগান্তিতে রোগীরা আলোচিত নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে রায় ঘোষণা চলছে নারী-শিশু নির্যাতন থামছেই না, প্রতি মাসে গড়ে ১৭৭৮ মামলা ঢাকার ফুটপাতে একটা দোকান থাকলে মিজানেরটাও থাকতে হবে- এইটাই আমার চাওয়া নবায়নযোগ্য বিদ্যুতের প্রতি ইউনিট ৬ টাকা ৪৮ পয়সা ধরার প্রস্তাব, অযৌক্তিক দাবি ক্যাবের অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে ‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার

রামপালে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

জিসান কবিরাজ।
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে
বাগেরহাটের রামপালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে জনতা পুলিশের হাতে সোপর্দ করেছে। গতকাল মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার বাইনতলা ইউনিয়নেরশোলাকুড়া এলাকার আঙ্গারিয়া নামক স্থান থেকে তাদেরকে আটক কর হয়।
রামপাল থানা সূত্রে জানা গেছে, খুলনা সদরের বাসিন্দা আবির কর্মকার ও ফকিরহাটের শুভদিয়া গ্রামের রজিনা খাতুন ওই এলাকায় গোপনে মাদক বিক্রি করছিল। এসময় খবর পেয়ে স্থানীয় লোকজন তাদেরকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে। এরপর স্থানীয় চেয়ারম্যান আব্দুল্লাহ ফকিরকে জানালে তিনি ঘটনাস্থানে এসে আটক আবির ও রোজিনা কে রামপাল থানা পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে রামপাল থানার সাব-ইন্সপেক্টর লিটন কুমার বিশ্বাস জানান আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে নাম পরিচয় পাওয়া গেছে তা যাচাই বাছায় করা হচ্ছে। এ ব্যাপারে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com