1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

লালমনিরহাটে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১৩ পরীক্ষার্থী আটক।

মোঃ সেলিম মিয়া
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৫ বার পড়া হয়েছে
প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে।আজ (শুক্রবার ৮ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক। 
আটকরা হলেন, হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রামের আশিক সিদ্দিকী(২৫), একই উপজেলার জাওরানী গ্রামের পরঞ্জন রায়(৩০), নাজমুন নাহার(৩০), পুর্ব সারডুবি গ্রামের রবিউল ইসলাম(৩১), পার শেখ সুন্দর গ্রামের সাহেরা খাতুন(৩১), উত্তর জাওরানী গ্রামের লাভলী খাতুন(৩১), পাটগ্রাম উপজেলার রহিমপাড়া এলাকার আফরিন আক্তার(২৭), কালীগঞ্জ উপজেলার বৈরাতী গ্রামের রাফিয়া সুলতানা(২৭) রুদ্রেশ্বর গ্রামের খাদিজা খাতুন(৩০), আদিতমারী উপজেলার সরলখাঁ গ্রামের তৃপ্তী রানী(২৬), নামুড়ি গ্রামের সোহাগী বেগম(৩১), গোবর্দ্ধন গ্রামের মাহাবুবা রায়হানা(২৯) ও সদর উপজেলার আদর্শপাড়ার তুলি রানী রায়(২৯)।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক জানান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধিনে সহকারী শিক্ষক পদে নিয়োগে লিখিত পরীক্ষা জেলার বিভিন্ন কেন্দ্রে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময় কয়েকটি কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইসসহ নানান উপায়ে অসাদুপায় অবলম্বনের অভিযোগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ১৩জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com