1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

শার্শায় জনবহুল এলাকা থেকে ২টি ককটেল উদ্ধার

কিশোর কুমার দেবনাথ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬৪ বার পড়া হয়েছে

যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় জনবহুল এলাকা থেকে দুইটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি তারা।

২৪ ডিসেম্বর রবিবার বিকেলের দিকে উপজেলার বাগআঁচড়া বাবু মার্কেটের সামনে থেকে এ ককটেল দুইটি উদ্ধার করা হয়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়রা কালো টেপ মোড়ানো ককটেল দুইটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বাগআঁচড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল দুইটি উদ্ধার করে থানায় এনে নিষ্ক্রিয় করেন। কারা কেন বোমা গুলো রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com