1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির শেষ জানাজা ও দাফন ৯ জুলাই, অংশ নিবে ২ কোটি মানুষ আগামী ৩০ দিন হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি এত ব্যাংকের দরকার নেই বাংলাদেশে: মাহবুব উদ্দিন খোকন কেন্দুয়ায় কাওড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গরমে অতিষ্ঠ কেন্দুয়াবাসী: ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ, খেলা দেখা থেকে বঞ্চিত দর্শকরা জামালপুরের ইসলামপুর পৌরসভায় উন্মুক্ত বাজেট ঘোষণা মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, পুরাতন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন টাংগাইলের নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত চিরিরবন্দরে ৪০ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খনন করছেন আব্দুল কাফি জলবায়ু পরিবর্তন রোধে বরিশালে শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি

নওয়াব আলী মাগুরা।
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

৩ মে বুধবার সকাল ১১টায় মাগুরার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি তথা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানকে কেন্দ্র করে ছড়ানো মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকবৃন্দ এবং সুবর্ণ জয়ন্তী আয়োজন কমিটির যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাগুরার ‘শ্রাবণী ডেকোরেটর’-এর মালিক মো: মাসুম বিল্লাহ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সাফল্য ও সুনাম ক্ষুণ্ন করতে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছেন। মাসুম বিল্লাহর দাবি—অনুষ্ঠানে তার অনেক চেয়ার ভেঙে ফেলা হয়েছে, জেনারেটর নষ্ট করা হয়েছে এবং তার কর্মচারীদের লাঞ্ছিত করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

​উক্ত অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র বিশ্বাস, প্রাক্তন ছাত্র ইশতিয়াক মাহমুদ অনিক, আয়োজন কমিটির প্রধান আল মামুন, স্কুলের সাবেক সভাপতি প্রশান্ত বকশি, সুবোল সাহা, বিষ্ণু বিশ্বাসসহ সর্বস্তরের আয়োজকরা বলেন, “বিদ্যালয়ের মান-সম্মান নিয়ে এমন ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাশত করা হবে না।”

​মানববন্ধন থেকে এলাকাবাসী ও আয়োজন কমিটির সদস্যরা প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে উক্ত অপপ্রচারকারীর বিরুদ্ধে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসন যদি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে, তবে আগামীতে মাগুরা-যশোর মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com