1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ-জনগণের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির মানসম্মত শিক্ষা দিতে আমরা ব্যর্থ: শিক্ষামন্ত্রী আড়ালে থেকেও যুদ্ধে সক্রিয় মোজতবা খামেনি প্রণয় ভার্মার সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদের সাক্ষাৎ, তিস্তা চুক্তি ও ট্যুরিস্ট ভিসা চালুর দাবি কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জামালপুরে ১৬ বছর বয়সী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিন যুবকের মৃত্যুদন্ড মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ইচ্ছার প্রতিফলন ঈশ্বরদীর আবহাওয়া অফিস কাগজে-কলমে আধুনিক, বাস্তবে অচল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার হেরোইন ব্যবসায়ী মুকুলকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। অবৈধ বালু উত্তোলন ঠেকাতে খোলপেটুয়া নদীতে রাতে অভিযান

সাতক্ষীরায় মোজাহেরের তেলের পাম্পে তীব্র জ্বালানি সংকট, ভোগান্তিতে বাস মালিক ও যাত্রীরা

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

  সাতক্ষীরায়-এর মোজাহেরের তেলের পাম্পে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে পাম্পটিতে বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক সময়মতো তেল পাচ্ছেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, যেখানে আগে প্রতিটি বাসে ২ থেকে ৫ হাজার টাকার তেল সরবরাহ করা হতো, সেখানে বর্তমানে মাত্র ১৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে। ফলে পরিবহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বাস মালিক ও চালকরা জানান, পর্যাপ্ত জ্বালানি না পেলে গাড়ি চালানো সম্ভব নয়। এতে সাধারণ যাত্রীদের যাতায়াতে চরম ভোগান্তি তৈরি হচ্ছে। তারা আশঙ্কা করছেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে সড়কে যানবাহন চলাচল আরও কমে যাবে এবং জনদুর্ভোগ বাড়বে।

এ অবস্থায় বাস মালিক ও চালকরা দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com