1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়: জামায়াত আমির পাচারকৃত টাকা ফেরতের দাবিতে পিরোজপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন চিরিরবন্দরে ড্যাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী আহত, বিক্ষুদ্ধ জনতার ড্যাম্পট্রাকে আগুন বেহাল রাস্তাঘাট ও নাগরিক হয়রানির প্রতিবাদে বাজিতপুরে সচেতন নাগরিকদের মানববন্ধন। ঈশ্বরদীতে ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলছে কিনা জানিনা: চিফ প্রসিকিটর ঈশ্বরদীতে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন। জামালপুরে কয়েক বছরের জলাবদ্ধতা নিরসনের জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ডাক্তারের কাছে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ শহীদ মুক্তিযোদ্ধা আস্তার রহমান চৌডালা সেতুতে প্রতিবন্ধী স্কুটিচালকের কাছ থেকে টোল আদায়, মানবিকতা নিয়ে প্রশ্ন।

সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত

মোঃ রিয়াজুল ইসলাম ::
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত তালিকায় স্থান পেয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি। তার স্বামী ইলিয়াস হোসেন একজন ব্যাংকার। তাদের পারিবারিক নিবাস উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাঁড়কি গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সানজিদা ইয়াসমিন তুলি ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদল-এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।
তুলি নাটোর জেলার আক্তার হোসেনের কন্যা। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ায় কলারোয়া উপজেলাসহ স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের সাড়া পড়েছে। এ মনোনয়নের জন্য তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তুলিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয়দের আশা, সানজিদা ইয়াসমিন তুলি জাতীয় সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com