1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধা-১ আসনে ফলাফল বাতিল ও পুনরায় ভোটের দাবি বিএনপি বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৪০) নামে এক ট্রাকমালিককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত এমপির সংবাদ সম্মেলন নবীগঞ্জ–বাহুবলে সিমি কিবরিয়ার উত্থান, রেজা কিবরিয়ার বিজয়ে দৃশ্যমান প্রভাব প্রধাম উপদেষ্টা মুসলিম উম্মাহের বাণী সাংবাদিক সংস্থা কর্তৃক (সাওপ) চূরি মাদারীপুর নেত্তিত্ব নতুন মুখ ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক ১,৪৪,৯০০/- টাকা যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক নওগাঁ-১ আসনের কেন্দ্রে ভোট কেলেঙ্কারি? ভোটারের চেয়ে ৮৩৬ ভোট বেশি দেখানোর অভিযোগ টাঙ্গাইল-৬ আসনএমপি হিসেবে নয় নিবার্চনি এলাকায় সেবক হিসেবে কাজ করতে চাই নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে বাসে তল্লাশি,আটক ইয়াবাসহ ৩ মাদক কারবারি

সাতক্ষীরা-১ সংসদীয় আসনে নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন

চয়ন হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

কলারোয়া উপজেলা প্রতিনিধি -মোঃ চয়ন হোসেন। সাতক্ষীরা-১(তালা- কলারোয়া) সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তালা ও কলারোয়া উপজেলা নিয়ে সাতক্ষীরা-১, সংসদীয় আসনটি গঠিত। তালা উপজেলার ১২ টি ইউনিয়ন ও কলারোয়া পৌরসভা সহ ১২ টি উপজেলা ওই আসনের অন্তর্ভুক্ত। আগামী ৭ জানুয়ারী সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে রির্টানিং অফিসারের নির্দেশনায় ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে  নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

নির্বাচনে সকল কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), আনসার ও সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। এছাড়া, জেলা  প্রশাসনের একাধিক ভিজিল্যান্স টিম মাঠে থাকবেন। কেন্দ্রে থাকবে বিভিন্ন সংস্থার পর্যবেক্ষক। সংশ্লিষ্ট নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তালা উপজেলার ৯৩ টি কেন্দ্রে ৯৩ জন  প্রিজাইডিং অফিসার, ৫৪২ জন সহকারী প্রিজাইডিং ১০৮৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এদিকে, কলারোয়া উপজেলার ৭৫ টি কেন্দ্রে ৭৫ জন  প্রিজাইডিং অফিসার, ৪৩৭ জন সহকারী প্রিজাইডিং ও ৮৭৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। সাতক্ষীরা-১, আসনে ১৬৮ কেন্দ্রের মধ্যে ১১২ টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এর মধ্যে তালা উপজেলায় ৯৩টি কেন্দ্রের ৪৩ টি এবং কলারোয়ায় ৭৫ টির মধ্যে ৭৫ টি  কেন্দ্র ঝুঁকিপূর্ণ  হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৪ শত ৪০ জন ।  এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩২ হাজার ও নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৩৪০ জন। উপজেলা ভিত্তিক তালায় ভোটার সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৭৩৭ জন ও কলারোয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯ হাজার ৬০৬ জন। উল্লেখ্য, তালা-কলারোয়া   আসনে  আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন (নৌকা) সহ ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন বলে জানা যায়। অপর ৫ প্রার্থীরা হলেন জাতীয় পার্টির সৈয়দ দীদার বখত (লাঙ্গল), স্বাতন্ত্র প্রার্থী (আ,লীগ) নুরুল ইসলাম (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী মাষ্টার নুরুল ইসলাম( ঈগল), সরদার মুজিব(দোলনা), বাংলাদেশ কংগ্রেস, এয়ারুল ইসলাম (ডাব), ও তৃনমুল বি,এন পির  সুমি ইসলাম     ( সোনালী আঁশ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। কলারোয়ার উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায় জানান, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com