1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি ভিমরুলীতে ডিজে ও উচ্চস্বরে সাউন্ড সিস্টেমে কড়াকড়ি, মাঠে প্রশাসন সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, চলাচলে দুর্ভোগ এলাকাবাসীর। শ্রাবণজুড়ে নওগাঁয় ২৫ হাজার গাছ লাগানোর ঘোষণা, সবুজায়নে ব্যাপক কর্মসূচি দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক প্রকৃতি সংরক্ষণে দক্ষিণ হলদিবুনিয়ায় সিএনআরএস-নবপল্লবের বনায়ন কার্যক্রম উদ্বোধন

সিরাজদিখানে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ ) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৪ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ সিরাজদিখানে দীর্ঘ দিন পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আজ (২সেপ্টেম্বর ) শনিবার সকালে সিরাজদিখান শেখরনগর গোপালপুর এলাকায় বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন কেন্দ্র করে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন।

অনুষ্ঠানে শেখ মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ । উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ কামরুজ্জামান রতন।

বিশেষ অতিথীর বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোঃ মহিউদ্দিন, যুগ্ম আহ্বায়ক শাহজাহান খান, আলী আজগর রিপন মল্লিক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মনির হোসেন, মুন্সীগঞ্জ শহর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, জেলা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান দেওয়ান, জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা আক্তার বীনা, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি অহিদুল ইসলাম অহিদ-সহ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে সরকারের পতন না হওয়া পর্যন্ত দফায় দফায় আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন দেওয়ার দাবি জানান।

সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে উপজেলা বিএনপির আহব্বায়ক শেখ মো: আব্দুল্লাহকে সভাপতি সিরাজদিখান উপজেলাা বিএনপির সভাপতি হিসেবে শেখ মোঃ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক এম হায়দার আলীর নাম ও শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে শহীদুল ইসলাম মৃধা ও সাধারণ সম্পাদক হিসেবে হাফিজুল ইসলাম খানের নাম ঘোষণা করেন প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com