1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Desk report
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

রাজধানীর স্বামীবাগে রথযাত্রা অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে দ্রুত বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে বিশ্রাম নিচ্ছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বামীবাগে রথযাত্রার অনুষ্ঠানে যোগ দিয়ে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরবর্তীকালে তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com