1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতসকালে শত্রুপক্ষের এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান আর্জেন্টিনার কাছে হেরেও অকপটে মেসির শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন অনিয়মিত প্প্ররকাশনা তিদিনের কণ্ঠে সাংবাদিকদের নামে অসত্য প্রকাশে আরজেএফ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ পত্নীতলায় ১৩.৭৫ লিটার চোলাইমদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী ১,৮০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ প্রাইভেটকার ৩ মাসের এক শিশুকে পা ভেঙে দেয়ার চেষ্টা, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল, বিএনপি নেতার গাড়িতে আগুন আজ পবিত্র কাবার ঠিক ওপরে সূর্য, কয়েক মুহূর্ত থাকবে না কোনো ছায়া

অনিয়মিত প্প্ররকাশনা তিদিনের কণ্ঠে সাংবাদিকদের নামে অসত্য প্রকাশে আরজেএফ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

ফারুক,
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জানা যায়, মণিরামপুর থেকে প্রকাশিত প্রকাশনা ও মুদ্রণের নিয়মনীতি বহির্ভূত অনিয়মিত দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকায় গত ১২ জুলাই, ২০২৬ইং তারিখে রাজনৈতিক আশ্রয়ে মণিরামপুরে সাংবাদিক নামধারী চক্রের দৌরাত্ম্য শীর্ষক প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আরজেএফ। প্রতিদিনের কণ্ঠের প্রতিবেদনে উল্লেখিত আরজেএফ’র সহ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সুমন চক্রবর্তী ও মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক জাহিদুর রহমানের বিরুদ্ধে যে অসত্য ও সম্মানহানিকর মন্তব্য করা হয়েছে তা বর্তমান সমাজ ও গণমাধ্যম কর্মীদের জন্য চরম হতাশাজনক ও বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

সাংবাদিক সুমন চক্রবর্তী প্রশিক্ষিত সাংবাদিক গড়ার প্রত্যাশা নিয়ে কাজ করা দেশের বৃহত্তর সাংবাদিক সংগঠন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) এর কেন্দ্রীয় কমিটির সহ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক এবং দেশের একজন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট। সাংবাদিকতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি) থেকে সনদপত্র প্রাপ্ত এবং । ১৯ বছরের দীর্ঘ সাংবাদিকতায় তিনি দেশবাসী ও সাংবাদিক সমাজের জন্য তুলে ধরেছেন অসংখ্য প্রতিবেদন। তিনি কখনও রাজনীতি করেন নাই। অপরদিকে সাধারণ সম্পাদক জাহিদুর রহমান একজন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও জাতীয় দৈনিক জবাবদিহি’র মণিরামপুর প্রতিনিধি এবং কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন। একটা অনিয়মিত প্রকাশিত নিয়মনীতি বহির্ভূত ও প্রতিনিধি নিয়োগ বানিজ্য করা সমালোচিত পত্রিকায় স্থানীয় সাংবাদিক ও সংগঠনকে নিয়ে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।

এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, গণমাধ্যম ও সাংবাদিক সংগঠন একে অপরের সম্পূরক। সামাজিক সার্বিক পরিস্থিতি ঠিক রাখতে স্থানীয় গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের সম্মিলিত শক্তি খুবই গুরুত্বপূর্ণ। আরজেএফ এর সহ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সাংবাদিক সুমন চক্রবর্তী সহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে অসত্য প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকা গণমাধ্যমের সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গাটা ক্ষুন্ন করেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com