1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
১,৮০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ প্রাইভেটকার ৩ মাসের এক শিশুকে পা ভেঙে দেয়ার চেষ্টা, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল, বিএনপি নেতার গাড়িতে আগুন আজ পবিত্র কাবার ঠিক ওপরে সূর্য, কয়েক মুহূর্ত থাকবে না কোনো ছায়া নবাবগঞ্জে ‘জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা’ অনুষ্ঠিত কেন্দুয়ায় ভূমি রাজস্ব আদায়ে অভাবনীয় সাফল্য: প্রবৃদ্ধি প্রায় ৮০% মাদকমুক্ত সমাজ গঠনে ক্রিকেট সরঞ্জাম বিতরণ মাদকবিরোধী অভিযানে পত্নীতলায় মাদকসেবনের সময় গ্রেফতার ২ শালিখায় বিট পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি

১,৮০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ প্রাইভেটকার

Desk report
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ পাঁচ পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে ১৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানার ধামসোনা এলাকা থেকে অঞ্জনা বেগম (৪৮) নামে এক মাদক কারবারিকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৩০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার টাকা।

একই দিন সকাল ৮টা ৫ মিনিট থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সাভার মডেল থানা এলাকায় পরিচালিত অপর অভিযানে মো. সিরাজুল ইসলাম (৩৭), মো. সাহাব উদ্দিন (৫২), রফিক (৫৫) ও মো. ইসমাইল (৪২) নামে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ১৫০ গ্রাম এবং আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার অঞ্জনা বেগমের বিরুদ্ধে তিনটি মাদক মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। এছাড়া সিরাজুল ইসলামের বিরুদ্ধে একটি এবং সাহাব উদ্দিনের বিরুদ্ধে দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com