1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

অনুমতি ছাড়া সুন্দরবনে প্রবেশ: ৩ জেলে আটক, কাঁকড়া ও সরঞ্জাম জব্দ

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন আড়পাঙ্গাশিয়া নদী থেকে অবৈধভাবে বনে প্রবেশের অভিযোগে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সুন্দরবনের কোবদক ফরেস্ট স্টেশনের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
আটককৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের ইসমাইল হোসেন (৪৫), আছাদুল গাজী (৪১) এবং আব্দুর রহমান (৩৭)। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ২৮ কেজি কাঁকড়া, একটি ডিঙ্গি নৌকা, কাঁকড়া ধরার ১৫০ মিটার দোন দড়ি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শেখ মো. আনিছুর রহমান জানান, নিয়মিত টহল চলাকালে আড়পাঙ্গাশিয়া নদীর বাটলুয়ার ঠোঁটা এলাকায় একটি নৌকা দেখতে পান তারা। নৌকাটির কাছে গিয়ে তল্লাশি করলে জেলেরা বনে প্রবেশের কোনো বৈধ অনুমতিপত্র দেখাতে পারেননি। এর জের ধরে তাদের আটক করা হয় এবং জব্দ করা হয় মালামাল।
তিনি আরও বলেন, আটককৃত জেলে এবং জব্দ করা কাঁকড়া ও অন্যান্য সামগ্রী পরবর্তী আইনি কার্যক্রমের জন্য কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ.জেড.এম. হাসানুর রহমান জানান, বনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বন বিভাগ নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বনাঞ্চলে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com