1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়: জামায়াত আমির পাচারকৃত টাকা ফেরতের দাবিতে পিরোজপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন চিরিরবন্দরে ড্যাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী আহত, বিক্ষুদ্ধ জনতার ড্যাম্পট্রাকে আগুন বেহাল রাস্তাঘাট ও নাগরিক হয়রানির প্রতিবাদে বাজিতপুরে সচেতন নাগরিকদের মানববন্ধন। ঈশ্বরদীতে ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলছে কিনা জানিনা: চিফ প্রসিকিটর ঈশ্বরদীতে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন। জামালপুরে কয়েক বছরের জলাবদ্ধতা নিরসনের জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ডাক্তারের কাছে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ শহীদ মুক্তিযোদ্ধা আস্তার রহমান চৌডালা সেতুতে প্রতিবন্ধী স্কুটিচালকের কাছ থেকে টোল আদায়, মানবিকতা নিয়ে প্রশ্ন।

অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বগুড়ার নান্টু গ্রেপ্তার

ফাহিম মাহাদী
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার রাত ৮ টার দিকে বগুড়া র‍্যাব-১২ ও র‍্যাব-৪ সাভার এর যৌথ অভিযানে গাজীপুর জেলার কালিয়াকৈ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই পলাতক আসামির নাম নান্টু প্রামাণিক ওরফে চিটার নান্টু (৩০)। তিনি বগুড়া জেলার শাজাহানপুরের শৈধুকুরীর মৃত নাজির উদ্দিন ফকিরের ছেলে‍।রোববার বেলা ১২ টার দিকে বগুড়া র‍্যাব কার্যালয়ে স্কোয়াড কমান্ডার মো. সোহেল রানা এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান।
স্কোয়াড কমান্ডার মো. সোহেল রানা বলেন, ২০১৫ সালে মানিকগঞ্জের ঘিওর থানার রোস্তম আলীর তিন বছরের শিশুকে অপহরণ করে আসামি নান্টু প্রামাণিক। এরপর শিশুটির পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি। পরে এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় শিশুটির বাবা অভিযোগ করেন। একপর্যায়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। সেই সাথে আসামি নান্টুকে গ্রেপ্তার করা হয়। এরপর ২০২৩ সালের ১ নভম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা‍য় আসামি নান্টুর যাবজ্জীবন সাজা হয়। কিন্তু এর আগে জামিনে বের হয়ে তখন থেকেই দীর্ঘদিন পলাতক ছিলেন সাজাপ্রাপ্ত এই আসামি।
প্রেস ব্রিফিং এ সোহেল রানা আরো বলেন, নান্টু প্রামাণিক নামে ওই ব্যক্তি শিশু অপহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদে জানা যায় আসামি গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অবস্থান করছে। তখন শনিবার (২ মার্চ) রাত ৮ টার দিকে সেখানে র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-৪ সাভার এর যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।র‍্যাবের এই কর্মকর্তা আরো বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com