1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

আওরাবুনিয়া ইউনিয়নে বিএনপির আলোচনা সভা ও সদস্য নবায়ন ফরম বিতরণ

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৬ নম্বর আওরাবুনিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) বিকাল ৩টায় এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মিজানুর রহমান আকন, জাকির হোসেন কিসলু সিকদার, খায়রুল আলম খোকন, মজিবুল হক পান্না গোলদার, শফিকুল ইসলাম রাসেল সিকদার, মো. বাদল হাওলাদার, মনিটরিং সেলের সদস্য মোসা: লীনা পারভীন (ফরম বিতরণ), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি পান্না মুন্সি এবং আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি নেতা আলম সিকদার।
সভায় বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে রাজাপুর-কাঁঠালিয়া আসনের মানুষের প্রতিনিধিত্ব করেছেন ব্যারিস্টার শাহজাহান উমর বীর উত্তম। তবে তাঁর হঠাৎ আওয়ামী লীগে যোগদানের ফলে বিএনপি নেতৃত্বহীনতায় পড়েছে। এই শূন্যতা পূরণে বিএনপিকে সংগঠিত করতে মেধা, যোগ্যতা ও সাহসিকতার সঙ্গে মাঠে নেমেছেন জননেতা গোলাম আজম সৈকত।”
তারা আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। রাজপথে আন্দোলন ও সংগঠনকে শক্তিশালী করতেই এ সদস্য নবায়ন কর্মসূচি।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com