1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাঁঠালিয়াতে এসএসসি পরীক্ষা: উৎসবমুখর ও নকলমুক্ত পরিবেশ হোমনা উপজেলায় সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা সম্পন্ন সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী পিরোজপুরের জুঁই পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত দৌলতখানে মেঘনায় কোস্ট গার্ডের অভিযানে ৪ হাজার লিটার চোরাই পেট্রোল জব্দ আজ শুরু হলো এসএসসি পরীক্ষা; কেন্দ্র পরিদর্শনে উপজেলা প্রশাসন ভাঙ্গুড়ার তৎপরতা রসুলপুর শিশু হাসপাতালে রোগীর চাপ, সেবা পেতে দীর্ঘ অপেক্ষা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক দেবীগঞ্জের দীর্ঘ প্রতীক্ষার প্রান্তে নতুন সম্ভাবনা – সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন ব্যারিস্টার তাসমিয়া প্রধান

আগামী নির্বাচনে বিএনপিকে কেউ ঠেকাতে পারবে না -সাবেক এমপি ডাঃ ছালেক চৌধুরী

মোঃ আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

আগামী নির্বাচনে বিএনপিকে কেউ ঠেকাতে পারবে না। তাই সবাই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। খুব শীঘ্রই আমাদের নেতা তারেক রহমান দেশে আসবেন। বিএনপি ক্ষমতায় আসলে দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করবে।  ফ্যাসিবাদ হাসিনাকে সরিয়ে যদি আমরা তারই মত আচরণ করি, তাহলে মানুষ কেন আমাদের বিশ^াস করবে? আমরা ন্যায় সঙ্গতভাবে কাজ করে যাবে।   মুক্তিযুদ্ধের সময় ২৫ মার্চের পরে আওয়ামীলীগের একটি নেতাও দেশে ছিলেন না। শেখ মুজিবকে আটক করার পর আমাদের নেতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। জিয়াউর রহমান যতদিন বেঁচে ছিলেন, তিনি দেশকে ভালোবেসে গেছেন। বুধবার ৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ৪টায় নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ামতপুর উপজেলার  সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছালেক চৌধুরী প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ পাহিন, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল জামিন চৌধুরী লাকী, সহ-সভাপতি ও হাজিনগর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, খলিলুর রহমান, শফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক নূরে আলম সুজা, কৃষি বিষয়ক সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু ।
উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মঞ্জুর রহমান মঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহনেওয়াজ সবুজ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন গাজী, নিয়ামতপুর সরকারী কলেজ ছাত্রদল সভাপতি বিদ্যুত মাহাতো নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য নাজমুল হক নাজু।
আলোচনা সভার পূর্বে এক বিশাল বর্নাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com