1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

আদমদীঘিতে নাশকতা মামলায় ওয়ার্ড যুবলীগের নেতা গ্রেপ্তার

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় ওয়ার্ড যুবলীগের নেতা আমিরুল ইসলাম ভোলা (৪২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আমিরুল ইসলাম ভোলা  উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামের মৃত-নজরুল ইসলামের ছেলে। তিনি সান্তাহার ইউনিয়ের এক নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি। গতকাল রোববার দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে গতকাল রোববার দুপুরে বগুড়া আদালতে পাঠিয়েছে।

আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে , ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, আমিরুল ইসলাম ভোলা নামের ওয়ার্ড যুবলীগের সভাপতিকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com