1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

আদমদীঘিতে যুবদল আহবায়কের ছোট ভাই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাশকতা মামলায় গ্রেপ্তার

মোঃ এরশাদ আলী
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় উপজেলা যুবদল নেতা মিনহাজুল ইসলাম এর ছোট ভাই সংসদীয় আসন ভিত্তিক সমন্বয়ক টিম ও বাংলাদেশ ছাত্রলীগ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগ নেতা তোহাবিন আলম তোহা (২৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় তাকে উপজেলার কোমারপুর চার মাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে গেছে বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিহত করার জন্য আওয়ামীলীগ ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মিরা ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি অফিসের দরজা জানালা, চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবি ভাংচুর ও অগ্নিসংযোগ করে পুড়ে ফেলা সংক্রান্ত নাশকতা মামলায় তোহাবিন আলমকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত তোহাবিন আলমকে আদালতে পাঠানো হয়েছে। এবং এ নাশকতা মামলার আসামিদের গ্রেপ্তার করার তৎপরতা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com