1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২ গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না : সেতুমন্ত্রী পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ঈদগাঁওতে ১০টি বার্মিজ গরুসহ পিকআপ জব্দ, চালক আটক পিরোজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

আমতলীতে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

মোঃ দুলাল মিয়া
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে
আমতলী, ২০ সেপ্টেম্বর ২০২৫ঃ আমতলীতে গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে ডোপ টেস্টের মাধ্যমে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল (১৮ সেপ্টেম্বর ২০২৫) রাত ১১টা ৩০ মিনিটের দিকে আমতলী থানাধীন কাউনিয়া নতুন জীবন এনজিও ঘরের সামনে থেকে মো. আলী হোসেন (২৫), পিতা মোহাম্মদ বশির হাওলাদার, সাং-৪ নং ওয়ার্ড, চাওড়া, থানা-আমতলী, জেলা-বরগুনাকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে পুলিশ।
পরে তার ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসলে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও পাঁচ দিন কারাভোগের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কোনোভাবেই মাদকের সঙ্গে আপস করা হবে না।”
স্থানীয় এলাকাবাসীও এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, মাদকাসক্তদের কারণে সমাজে নানা ধরনের অশান্তি সৃষ্টি হয়। মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানান তারা।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, এর আগে গত এক মাসে আমতলী থানাধীন এলাকায় আরও বেশ কয়েকজনকে মাদক সেবন ও ব্যবসার অভিযোগে আটক করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com