1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

আমতলীতে চাঁদা দাবির ঘটনায় একজন গ্রেফতার

মোঃ দুলাল মিয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে
আজ (৩১জুলাই) বরগুনার আমতলী উপজেলায় গভীর রাতে চাঁদাবাজির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, আজ বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে লোহার এঙ্গেল পরিবহনকারী একটি ট্রাক ছুড়িকাটা এলাকায় পৌঁছালে ১২-১৩ জনের একটি সংঘবদ্ধ চক্র ট্রাকটি থামিয়ে দেয়।
চক্রটি ট্রাকচালকের মোবাইল ফোন কেড়ে নিয়ে মালিকের সঙ্গে যোগাযোগ করে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাৎক্ষণিকভাবে ঘটনার খবর পেয়ে আমতলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজ দলের অধিকাংশ সদস্য পালিয়ে গেলেও ইমরান হোসেন সাগর (৩০) নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়। পুলিশ জানিয়েছে, আটক ইমরান এই চক্রের সক্রিয় সদস্য। তার বাড়ি বরিশাল আলেকান্দ।
এ বিষয়ে আমতলী থানায় একটি চাঁদাবাজির মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমরা দ্রুত সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হই এবং একজন চাঁদাবাজকে গ্রেফতার করতে পেরেছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com