1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

আড়াইহাজারে অটোরিক্সা চালক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড

মোঃ রাকিব খান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

আড়াইহাজারে অটোরিক্সা চালক জামান হোসেন হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—আড়াইহাজার উপজেলার বাগদী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), মৃত আহমদ আলীর ছেলে মো. বাদশা (৩৫) এবং নাগেরচর গ্রামের মো. আহাদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩৭)।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩০ মার্চ আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকা থেকে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটির মুখ লাল রঙের টেপ দিয়ে মোড়ানো, হাত-পা রশি দিয়ে বাঁধা এবং দুই চোখ উপড়ানো ছিল। পরে নিহত ব্যক্তিকে জামান হোসেন হিসেবে শনাক্ত করে তার পরিবার।

নিহত জামান ছিলেন আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের বাগদী গ্রামের শফিউদ্দিনের ছেলে। হত্যাকাণ্ডের পর জামানের ভাই জাকির হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর বুধবার এ মামলার রায় ঘোষণা করা হয়।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, “আসামিরা পরিকল্পিতভাবে জামানকে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনিয়ে নেয়। এটি একটি নির্মম ও নৃশংস হত্যাকাণ্ড। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তিন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com