1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

ইউপিডিএফের সাধারণ সম্পাদকের নাম দিয়ে চাঁদাবাজি সম্পর্কে সতর্ক থাকুন: ইউপিডিএফ

এস চাঙমা সত্যজিৎ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা ও সংগঠক “অর্কিড” পরিচয় দিয়ে কিছু অসাধু ব্যক্তি রাঙ্গামাটি শহরের ব্যবসায়ী ও চাকুরীজীবীসহ অনেকের কাছ থেকে চাঁদা দাবি করছে, যা ইউপিডিএফের গোচরীভূত হয়েছে বলে জানিয়েছে দলটি।
ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা সংবাদ মাধ্যমে  এক বিবৃতি দিয়ে বলেন, “গত কয়েকদিন ধরে কতিপয় অজ্ঞাত ব্যক্তি নিজেদেরকে ইউপিডিএফের সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা পরিচয় দিয়ে মোবাইল নম্বর ০১৮৬৩৯১০২১, ০১৮৪৬৮৯৪৫০৮  ও ০১৫৭৫৬৪৬১৩৩ থেকে পাহাড়ি-বাঙালি ব্যবসায়ী ও চাকুরীজীবীসহ বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা দাবি করছে।
“একইভাবে ০১৮৫৮০৩৯৬১৩ ও ০১৮৮৮২৩২৫৯১ নম্বর থেকেও “ইউপিডিএফের নেতা অর্কিড” পরিচয় দিয়ে এবং ০১৮৬৭৫৭০৩২৩ নম্বর থেকে ইউপিডিএফের বিভিন্ন নেতার নাম দিয়ে চাঁদা দাবি করা হচ্ছে।”
ইউপিডিএফের সাধারণ সম্পাদক রবি শংকর চাকমার নাম দিয়ে চাঁদা দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে মন্তব্য করে অংগ্য মারমা বলেন, “পার্টিতে তিনি আর্থিক বিষয়াদির সাথে সরাসরি সংশ্লিষ্ট নন। অপরদিকে ইউপিডিএফের সদস্য তালিকায় “অর্কিড” নামে কেউ নেই।”
রবি শংকর চাকমা তথা পার্টির ভাবমূর্তি ক্ষুন্ন করতে এভাবে লোকজনের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে বলে ইউপিডিএফ নেতা মনে করেন এবং তার বা অন্য কোন ইউপিডিএফ নেতার পরিচয় দিয়ে কেউ চাঁদা দাবি করলে তা প্রত্যাখ্যান করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
তিনি অবৈধ চাঁদা দাবিকারীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের শরাণাপন্ন হতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com