1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

ইজিবাইক চালককে আটকে রাতভর নির্যাতন, মাদক দিয়ে উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণ, থানায় অভিযোগ

রাসেল শেখ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

বাগেরহাটে ইজিবাইক চালককে আটকে রাতভর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। রশি দিয়ে চার হাত-পা বেঁধে মারপিট করে মাদকদ্রব্য দিয়ে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ইজিবাইকটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বাগেরহাটে গোটাপাড়া পুরাতন টোল প্লাজার কাছে মনিরুল কাজীর বিল্ডিংয়ের মধ্যে। মঙ্গলবার (২২ এপ্রিল রাতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করেন নির্যাতিতের ভাই গোটাপাড়া এলাকার মৃতঃ আবুল হাসেম আকনের ছেলে মোঃ ইয়াকুব আলী আকন। অভিযোগে আরো বলেন, গোটাপাড়া এলাকার হানিফ মল্লিক এর ছেলে হোসেন মল্লিক, পশ্চিমভাগ এলাকার নওশের আলী স্কুটের ছেলে সোহেল আলী এবং মুক্ষাইট এলাকার মোশারফ এর পুত্র তাজ মঙ্গলবার রাত ১০ টার দিকে আমার ভাই ইউসুফ আবনকে ধরে নিয়ে পুরাতন টোল প্লাজার কাছে মনিরুল কাজির বিল্ডিংয়ে নিয়ে যায়। সেখানে তাকে মাদক দ্রব্য দিয়ে ছবি তোলে এবং উলঙ্গ করে ভিডিও ধারণ করে। এ সময় এক লক্ষ টাকা চাঁদার দাবিতে বেধড়ক মারপিট। মারপিট করে তারা। এক পর্যায়ে ত্রান মাসের ভয় দেখিয়ে আমার ভাইয়ের কাছে থাকা স্যার্টফোন এবং ২ লক্ষ টাকা মূল্যমানের ইজিবাইটি নিয়ে যায় তারা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার (২৩ এপ্রিল) সকাল ৭ টার দিকে রাস্তা থেকে ভাইকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ঘটনার বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহমুদ উল ইসলাম বলেন আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছিনতাইকৃত ইজিবাইক ও মোবাইল উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ।।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com