1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

ইস্পাতের ন্যায় কঠিন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ছাত্রদল

আবদুর রহিম 
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৪৯৫ বার পড়া হয়েছে

বিএনপির দলীয় কার্যক্রম  নির্বাচনের আগে তুলনায় নির্বাচনের পরে অনেকটাই পিছিয়ে পড়েছে, বলতে গেলে প্রায় ঘা ডাকা দিয়ে পড়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন করে কেন্দ্রীয় কি নির্দেশনা আসছে?  এই বিষয়ে প্রশ্ন করা হলে

নোয়াখালী হাতিয়া  উপজেলা ছাত্রদলের

আহ্বায়ক আরেফিন আলী

 সদস্য সচিব রিয়াজ মাহমুদ এবং

যুগ্ম আহ্বায়ক এমএইচ হালিম সম্মিলিত এক সাক্ষাৎকারে জানান–

আহ্বায়ক  আরেফিন আলী বলেন- যে বয়সটা কিংবা যে সময়টুকু থাকার কথা ইউনিভার্সিটির বারান্দায়, আজ সে সময়টুকু কাটাচ্ছি মিথ্যা মামলা হামলার ভোজা নিয়ে জেলখানা আর কোর্ট কাছারির বারান্দায়।

অপরাধ শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’ কে ভালোবাসি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়েছি এটাই আজ আমাদের অপরাধ।

তিনি আরো বলেন- যতই মামলা হামলা হোক না কেনো, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, হাতিয়া উপজেলা ছাত্রদল  এক ইঞ্চিও পিছো পা হবে না হবে না!

স্বৈরাচার হাসিনাকে সরকার মনে রাখতে হবে, বিএনপি কোনো উড়ে এসে জুড়ে বসা দল নয়। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া,  বাংলার ১৮ কোটি মানুষের গনতান্ত্রিক মুক্তিকামী, আশার প্রতীক,  এটা সাধারণ মানুষের রক্তে মিশে থাকা দলের নামই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

তিনি বলেন- হাতিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে  আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের নবীন নির্বাচিত সকলকে স্বাগত জানাই, এবং আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের ফয়সালা এবং তার নির্দেশে আমরা প্রতিটি বাঁধা অতিক্রম করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো ইনশাআল্লাহ।  এই দেশকে এই দেশের মানুষকে এই স্বৈরাচারী মাফিয়া অবৈধ সরকারের হাত থেকে রক্ষা করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইস্পাতের ন্যায় নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে যাবে

সদস্য সচিব রিয়াজ মাহমুদ বলেন -দেখুন সাইড লাইনের বাহিরে থেকে খেলা উপভোগ করতে কিন্তু আমরা খুব স্বাচ্ছন্দ বোধ করি।প্রকৃতপক্ষে মাঠে যারা খেলে খেলোয়াড়েরা তাদের সর্বোচ্চ দিতে চেষ্টা করে।বিএনপি ঘা ডাকা দেয়নি বরং ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে কিভাবে অবৈধ সরকার উৎখাত করা সেরকম আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।

বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। সুতরাং বিএপির মূল লক্ষ্যই দেশের এবং দেশের মানুষের অধিকার আদায় করা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।

আমরা গত প্রায় ১৭-১৮ বছর লড়াই এবং সংগ্রামের মধ্যদিয়ে পার করছি।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ বাস্তবায়নে আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী সকল সৈনিকরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।

রিয়াজ মাহমুদ আরো বলেন-আপনারা জানেন দেশে একটি ফ্যাসিষ্ট সরকারের অপশাসন চলছে।যেখানে আইনের শাসন নেই বললেই চলে।যেখানে আইনের দোহাই দিয়ে অন্যায়কে ন্যায় আর ন্যায়কে অন্যায়ে রুপ দিচ্ছে।আপনারা জানেন গত ২৮শে অক্টোবর থেকে সারা দেশে আটককৃত নেতাকর্মীদের আইনগত সহযোগিতার জন্য ঢাকা সহ দেশের সকল জেলা উপজেলা পর্যন্ত কমিটি গঠন করা হয়েছ।যেহেতু দেশে আইনের সঠিক চর্চাই নেই সেজন্যই নেতাকর্মীদের মুক্তিতে কালবিলম্ব হচ্ছে।

বিএনপি যেহেতু এদেশের সাধারণ মানুষের দল সুতরাং গণতান্ত্রিক ভাষায় বিএনপি বিশ্বাস করে people are the source of power.(জনগনই সকল ক্ষমতার উৎস)

 যুগ্ম আহ্বায়ক এমএইচ হালিম আরো বলেন-

আমরা হতাশ নয় আমাদের বিশ্বাস গনতন্ত্র ফিরে আসবে ছাত্রদলের কঠিন আন্দোলন দিয়ে আর এই আন্দোলন  খুব কঠোর ও ক্লান্তিহীন হবে।

 আমাদের বিশ্বাস এদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তাদের আপন করে নিয়েছে আমাদের  নেতা আগামীর রাষ্ট্র  নায়ক জ্বনাব তারেক রহমান আসবে এদেশের মাঠিতে ইনশাআল্লাহ  সেটা আর বেশি দূরে নয়!

রাত যতই গভীর হয় প্রভাত ততই নিকটে আসে, ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com