1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ: তথ‍্য উপদেষ্টা

ঈগল মার্কার প্রচার-প্রচারণায় যারা কাজ করছেন তাদের হুমকি ধামকি দেয়া হচ্ছে – সংবাদ সম্মেলনে একে আজাদ

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৭০ বার পড়া হয়েছে
”আজকে ফরিদপুরে একটা ভয়ার্ত পরিবেশ। শামীম হকের পক্ষে কাজ করছে ফরিদপুরের শীর্ষ চিহ্নিত সন্ত্রাসীরা। গতকাল রাতেও আমার কর্মীকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেছে। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমার নারী কর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। ঈগল মার্কার প্রচার-প্রচারণায় যারা কাজ করছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধামকি দেয়া হচ্ছে। অসংখ্যবার থানায় অভিযোগ করা হয়েছে। প্রার্থী নিজেও আমার কর্মীকে হুমকি দিচ্ছেন ‘নির্বাচনের পরে দেখে নেবেন’। এসবের মধ্য দিয়েই নৌকা মার্কার প্রার্থী শামীম হক তার প্রার্থীতা বাতিলের সকল কর্মকাণ্ড করে ফেলেছেন  বলে মন্তব্য করেছেন হামীম গ্রুপের কর্ণধার ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি এবং স্বতন্ত্র প্রার্থী একে আজাদ।
তিনি আরো বলেন, ‘নির্বাচনী অফিস ভাঙচুর, প্রতিপক্ষের নেতাকর্মীদের হামলাসহ চিহ্নিত অস্ত্রধারী-সন্ত্রাসীদের নির্বাচনের মাঠে নামিয়ে ইতোমধ্যে শামীম হক তার প্রার্থিতা বাতিলের সকল কর্মকাণ্ড করে ফেলেছেন’।
বুধবার  নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ফরিদপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।
স্বতন্ত্র প্রার্থী একে কাদের আজাদের সমর্থক মোঃ আব্দুর রহমান শেখ ঝনকের উপর হামলাসহ গত কয়েকদিনের ভাঙচুর ও নৈরাজের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‘এ কে  আজাদ বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছেন’ আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের এমন মন্তবের ব্যাপারে  একে আজাদ বলেন, নির্বাচনী অফিসে হামলা, আমার কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করাসহ একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করে শামীম হকই নির্বাচন বানচালের চেষ্টা করছেন। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চান, এদিকে শামীম হক নির্বাচন ভণ্ডুলের সকল কর্মকান্ড পরিচালনা করছেন। তিনিই মূলত বিএনপির এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল সাহা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন কমিটির প্রধান বাবু বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, জেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি ফারুক হোসেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.শামসুল হক  (ভোলা মাস্টার),  পৌর আওয়ামী লীগের আহবায়ক  সহ স্থানীয়  আওয়ামী লীগ  ও অঅঙ্গ সংগঠনের  নেতা কর্মীরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com