1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

উপজেলা পরিষদ নির্বাচন দুমকীতে আলোচনায় মাল্টা প্রবাসী কাওসার আমিন হাওলাদার

রাব্বিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮১৮ বার পড়া হয়েছে
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে  পটুয়াখালীর দুমকীতে ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা মতে তৃতীয় ধাপে অর্থাৎ মে মাসে অনুষ্ঠিত হতে পারে দুমকী উপজেলা পরিষদ নির্বাচন। ইতিমধ্যেই দুমকীতে সম্ভাব্য প্রার্থীরা জনগণের কাছে সমর্থনের পেতে  যোগাযোগ ও প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
দুমকীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছেন ইউরোপের দেশ মাল্টা আওয়ামীলীগের সভাপতি ও “হাওলাদার ফাউন্ডেশন”র চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদার। উপজেলার বিভিন্ন এলাকার জনসাধারণের সাথে যোগাযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন তিনি। তার প্রতিষ্ঠিত “হাওলাদার ফাউন্ডেশন” এর উদ্যোগে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনে সহায়তা ও অনুদান দিয়ে সাধারনের মনে স্থান করে নিচ্ছেন তিনি। এছাড়াও অসহায় গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থা করা ও অসুস্থদের চিকিৎসা সহায়তা ও চলতি বছরের শীত মৌসুমে প্রায় ৭ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে  আলোচনায় উঠে এসেছেন উপজেলার মুরাদিয়ার কৃতি সন্তান  কাওসার আমিন হাওলাদার। উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহন করেন কাওসার আমিন হাওলাদার। তার বাবার নাম মরহুম  ফজলুর রহমান হাওলাদার। জীবন জীবিকার তাগিদে ইউরোপের দেশ মাল্টাতে প্রায় ২১ বছর আগে পাড়ি জমায় জীবন যুদ্ধে হার না মানা এ সৈনিক। গুটিকয়েক সফল মানুষদের মধ্যে অন্যতম কাওসার আমিন হাওলাদার ।
২০১২ সালে মাল্টায় ” সুরুচি ইন্ডিয়ান রেস্টুরেন্ট” দিয়েই তার প্রথম ব্যবসা শুরু করেন। এ ব্যবসায় তার ভাগ্য বদলে যায়। যা ২০১৫/২০১৭/,২০১৮/২০১৯/২০২০/২০২১/২০২২  সালে  পুরস্কার পেয়েছেন মাল্টা সরকারি সংগঠন থেকে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এ রেস্টুরেন্টের। এছাড়াও  মাল্টাতে তার বেশ কয়েকটি ব্যবসা রয়েছে।ব্যবসার পাশাপাশি সামাজিক কার্যক্রমের সঙ্গেও জড়িত তিনি । অনেক ইচ্ছা দেশের জন্য ও দেশের মানুষের জন্য কিছু করার।২০১৩ সালে  তিনি মাল্টাতে বাংলাদেশি একটা কমিউনিটি প্রতিষ্ঠা করেন । কমিউনিটি প্রতিষ্ঠা করার প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশিদের জন্য কাজ করা। এছাড়াও  কয়েক হাজার বেকার যুববকে ইউরোপে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন বলে জানান তিনি। মাল্টাতে আওয়ামী লীগের কমিটি গঠনেও তার অনেক অবদান রয়েছে। তিনি মাল্টা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির  সভাপতি  পদে আছেন। মাল্টাতে বাংলাদেশিদের বিভিন্ন সেবামূলক কাজে সবসময় তিনি নিজেকে নিয়োজিত রাখেন। মাল্টা ছাড়া ও বাংলাদেশে বিভিন্ন  রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি ।এই প্রতিবেদককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যবিত্ত পরিবারে জন্ম আমার। জীবন যুদ্ধে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে সফল হয়েছি। আমার উপার্জিত আয়ের মধ্যে একটি অংশ হাওলাদার ফাউন্ডেশনের মাধ্যমে মানুষকে সহায়তা করে আসছি।  সাধারণ ঘরে জন্ম বিধায় সাধারণ মানুষের কষ্ট বুঝি। তাই বাকি জীবন জনগনের সেবা করে বাঁচতে চাই।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com