1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

উৎসবমুখর আয়োজনে মৌলভীবাজারে হলো জেলা ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড প্রতিযোগিতা

দেওয়ান মাসুকুর রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৪৩২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার, ১২ জুন ২০২৪ : “স্মার্ট তরুণ্যে, বাঁচাবে অরণ্য”-এই প্রতিপাদ্যে মৌলভীবাজারের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সাসটেনেইবল ফরেস্ট & লাইভলিহুড (SUFAL) প্রকল্পের আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বন অধিদপ্তর।

অদ্য বুধবার (১২ জুন ২০২৪) সকাল সাড়ে নয়টায় মৌলভীবাজার সরকারি কলেজে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় এ অলিম্পিয়াড।

উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ চন্দ্র দেবনাথ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, জেলা ফরেস্টার নন্দলাল বৈদ্য, মৌলভীবাজার সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা চাম্পালাল বৈদ্য, মৌলভীবাজার এসএফএনটিসি অমরেশ আচার্য, দৈনিক ডেসটিনি পত্রিকার জেলা প্রতিনিধি রিপন কান্তি ধর সহ ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের ভলান্টিয়াররা।

বন্যপ্রাণী, বন, জীব ও জীবিকা প্রয়োজনীয়তা ও গুরুত্ব এই বিষয়ে ষষ্ট শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারে ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উৎসবমুখর আয়োজনে প্রথমবারের মতো এ অলিম্পিয়াডে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ৬৩৩ জন শিক্ষার্থী দুইটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।

প্রতিযোগিতার উদ্বোধনী পর্ব শেষে সকাল ১০টায় ত্রিশ মিনিটের পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। এদের মধ্যে দুই ক্যাটাগরীর তিনজন করে মোট ছয়জন জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠিত অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশ নিবে।

ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড সম্পর্কে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান জানান, ‘বন্যপ্রাণী ও বাস্তুতন্ত্র রক্ষা করা এখন কেবল দরকারি নয় বরং অপরিহার্য হয়ে পড়েছে। তাই সব পেশার মানুষের এগিয়ে আসার পাশাপাশি শিক্ষার্থীদের সচেতন করতে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অলিম্পিয়াডের আয়োজনে যারা অংশ নিচ্ছে তাঁরা উদীয়মান, উদ্যোমী ও সংস্কৃতিমনা। তাঁদের হাত ধরেই রচিত হবে আগামীর বাংলাদেশের ইতিহাস। আগামীর বাংলাদেশ হয়ে উঠবে সবুজে পরিপূর্ণ।’

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com