1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫ মাদারীপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার জীবননগরে ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে কুপিয়ে হত্যা প্রবাসী রাজনে বিরুদ্ধে মামলা খুলনা বিএনএসবি হাসপাতাল ( চক্ষু হাসপাতাল) ট্রাস্টি বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন গৌরনদীতে ‘দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’ আত্মপ্রকাশ: দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছানোর প্রত্যয় নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সোনালী ব্যাংক জিয়ানগর শাখা ম্যানেজার মশিউর রহমান গাজীর কৃতিত্ব অর্জন, সম্মাননা ক্রেস্ট প্রদান টেকনাফে বিশেষ অভিযানে ২২ আসামী গ্রেফতার জামালপুরে জামিন নিতে এসে পৌর আওয়ামী লীগের সভাপতিসহ আ’লীগের ১০ নেতাকর্মী কারাগারে কুমিল্লার হোমনায় গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা: ধর্ষণকারিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

Desk report
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এটি সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য অস্ত্র পরীক্ষার অংশ হতে পারে বলে ধারণা করছে টোকিও ও সিউল। রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাপান টাইমস। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, সিনফো এলাকা থেকে পূর্বদিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ১৪০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে।

সিনফো এলাকায় সাবমেরিন-সম্পর্কিত স্থাপনা রয়েছে বলে জানা যায়। উত্তর কোরিয়ার ‘হিরো কিম কুন ওক’ এবং ‘৮.২৪ ইয়োংগং’ নামের সাবমেরিনগুলোকে পূর্ব উপকূলীয় এই শহরে আগে দেখা গেছে। সর্বশেষ ২০২২ সালের মে মাসে সিনফোর কাছাকাছি সমুদ্র এলাকায় একটি সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, ক্ষেপণাস্ত্রগুলো দেশটির একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, উৎক্ষেপণগুলোর বিশ্লেষণে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে জাপান। পরিস্থিতি মূল্যায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি জরুরি প্রতিক্রিয়া দল গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

টোকিওর প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার পরে জানায়, ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের কাছাকাছি এলাকায় পতিত হয়েছে বলে মনে করছে তারা। এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া জাপান, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। এই ঘটনায় পিয়ংইয়ংয়ের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে জাপান।

সিউলের জাতীয় নিরাপত্তা দপ্তরও এই উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে এবং এটিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে টানা তিন দিন ধরে বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ওই পরীক্ষায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্লাস্টার বোমাও অন্তর্ভুক্ত ছিল।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com