1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

এনসিপির পদযাত্রা কুষ্টিয়া ও মেহেরপুরে: শহীদদের কথা বললেও আহতদের প্রতি উপেক্ষা

মোঃ পারভেজ মুসারফ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে
আজ এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) তাদের ধারাবাহিক ‘পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় অবস্থান করছে। শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়েই তারা কুষ্টিয়ায় দিনের কর্মসূচি শুরু করে। এনসিপির পক্ষ থেকে বলা হয়, এই পদযাত্রা দেশের শহীদ ও নির্যাতিত মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং গণতন্ত্র ও ন্যায়ের দাবিতে আয়োজন করা হয়েছে।
তবে এই পদযাত্রাকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন ও সমালোচনা। অভিযোগ উঠেছে, এনসিপি শহীদ ও আহতদের নাম ব্যবহার করলেও বাস্তবে তাদের প্রতি যথাযথ সম্মান দেখায়নি। কুষ্টিয়া জেলার স্থানীয় আহত ব্যক্তিদের অভিযোগ, তাদের কারোকে পদযাত্রার পথসভায় আমন্ত্রণ জানানো তো দূরের কথা, তাদের উপস্থিতির সুযোগটুকুও দেওয়া হয়নি।
আহতদের একজন বলেন,“আমরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে ছিলাম। আজ তারা শহীদের কথা বলছে, অথচ আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এটা শুধু অবহেলা নয়, অপমান।”
স্থানীয় অধিকার কর্মীরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করেন, কোনো রাজনৈতিক দল যদি শহীদদের নাম নিয়ে রাজনীতি করে, তবে তাকে শহীদ ও আহতদের প্রতি ন্যূনতম শ্রদ্ধা দেখানো উচিত।
এনসিপির কেন্দ্রীয় নেতারা এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে তাদের এক সদস্য নেতা বলেন আমাদের কর্মসূচি শহীদ ও দলীয় আহতদের নিয়ে।
কুষ্টিয়া ও মেহেরপুরে এনসিপির পদযাত্রা চললেও, আহতদের এই অভিযোগ হয়তো ভবিষ্যতে তাদের রাজনৈতিক অবস্থানকে আরও প্রশ্নবিদ্ধ করবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com