1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ২৮ জুন

Md Imon
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

সংবিধানের ইসলামবিরোধী ধারা বাতিল, প্রস্তাবিত রাষ্ট্রপতিশাসিত সরকার এবং সাংবিধানিক (পিপার) পদ্ধতিতে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আগামী ২৮ জুন শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক মহাসমাবেশ আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সমাবেশটি অনুষ্ঠিত হবে শনিবার বেলা ২টায়। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই হুজুর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

সমাবেশে অংশগ্রহণকারী জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে—জিকিরের সাথে দলবদ্ধ হয়ে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনের শপথ নিয়ে এই সমাবেশে যোগদানের জন্য।

আজ ২৫ জুন ২০২৫, রোজ বুধবার সকালে মহাসমাবেশটির প্রচারের অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটে হ্যান্ডবিল বিতরণ করা হয়। স্থানীয় বাজারের দোকানদার, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে এসব প্রচারপত্র বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। এতে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি মহাসমাবেশে ব্যাপক উপস্থিতির আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

মহাসমাবেশটির সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com