1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির শেষ জানাজা ও দাফন ৯ জুলাই, অংশ নিবে ২ কোটি মানুষ আগামী ৩০ দিন হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি এত ব্যাংকের দরকার নেই বাংলাদেশে: মাহবুব উদ্দিন খোকন কেন্দুয়ায় কাওড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গরমে অতিষ্ঠ কেন্দুয়াবাসী: ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ, খেলা দেখা থেকে বঞ্চিত দর্শকরা জামালপুরের ইসলামপুর পৌরসভায় উন্মুক্ত বাজেট ঘোষণা মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, পুরাতন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন টাংগাইলের নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত চিরিরবন্দরে ৪০ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খনন করছেন আব্দুল কাফি জলবায়ু পরিবর্তন রোধে বরিশালে শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

কক্সবাজারের চকরিয়ায় ১টি ট্রাকগাড়ী ভর্তি ২০টি চোরাই গরু সহ তিন পাচারকারীকে আটক করেন থানা পুলিশ

এস এম ছাইফুল মোস্তফা
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪২ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় ১টি ট্রাকগাড়ী ভর্তি ২০টি চোরাই গরু সহ তিন পাচারকারীকে আটক করেন থানা পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাবতলী বাজারের ডান পাশে মাষ্টার আলী পাড়ার ইটের সলিং রাস্তার উপর থেকে এসব আটক ও জব্দ করা হয়েছে।

আটকৃতরা হলেন,মোঃ ওমর ফারুক (৩০) উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ৮নং ওয়ার্ডের মাষ্টার আলী পাড়ার মৃত মাষ্টার জহির আহামদের ছেলে,গিয়াস উদ্দিন (৫০) চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কোচপাড়া- এপি/সাং-মুসলিম নগর পাড়ার মৃত আবুল খায়েরের ছেলে ও মোশারাফ হোসেন (২৬) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাতবাড়িয়া, জমির মেম্বারের বাড়ী বাসিন্দা আবুল হোসেনের ছেলে।

এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসিয়াখালী ইউপিস্থ ৮নং ওয়ার্ডের গাবতলী বাজারের ডান পাশে মাষ্টার আলী পাড়ার ইটের সলিং রাস্তার উপর ২০টি চোরাই গরু ও ১টি ট্রাক সহ ৩ পাচারকারীকে আটক করেছেন পুলিশ। ধারণা অবৈধ গরু মায়ানমার হইতে রাজস্ব ফাঁকি দিয়ে এনে ক্রয় বিক্রয় চলছে।গরুগুলো বিভিন্ন রং এ।অভিযানটি এস,আই সুজাউদ্দৌলা চালিয়েছেন।

আটককৃতরা জব্দকৃত গরুগুলো আমদানির ও মালিকানা স্ব-পক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।বিধায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com