1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

কনকনে শীতে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করলেন মনোহরদীর ইউএনও জনাব হাছিবা খান

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৭ বার পড়া হয়েছে

সোমবার(১৬ জানুয়ারী) রাতঃ- ৯ টায় পূর্ব ঘোষণা ছাড়াই কনকনে শীতের মধ্যে নিজের গাড়ীতে চড়ে মনোহরদী পৌরসভা,শুকুন্দী, চন্দনবাড়ী,চালাকচর,কাঁচিকাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় শীতার্ত,অসহায় ও ছিন্নমূল  মানুষের মাঝে প্রায়-১৫০ টি কম্বল বিতরণ করেন,মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)জনাব হাছিবা খান।

 

শীতবস্ত্র পাওয়া উপকারভোগী একজন দেশবুলেটিন  প্রতিনিধিকে বলেন,ইউএনও স্যারকে প্রায়ই ঘুরতে দেখি,কিন্তু অফিসার মানুষ থাকায় কথা বলার সুযোগ হয়নি।উনি আমাদের কথা চিন্তা কইরা কম্বল নিয়া আইছে,এইড্যাই বড় ব্যাপার।এই কনকনে শীতে আমাদের শীতবস্ত্রের খুবই প্রয়োজন ছিল,আমরা কম্বল পেয়ে খুবই উপকৃত হয়েছি,স্যারের জন্য আমরা সবাই অন্তর থেকে দোয়া করব।

 

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হাছিবা খান বলেন,সোমবার রাতে শীত জেঁকে বসলে আমি  মনোহরদী উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে অসহায় মানুষগুলোর কষ্ট অনুভব করে উপলব্ধি করেছি,প্রচণ্ড শীত নিবারণের জন্য তাদের নূনতম শীতের গরম কম্বল নেই।তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই সহযোগীতা করেছি।এ ছাড়া উপজেলার ১২ টি ইউনিয়নে দ্বিতীয় পর্যায়ে প্রতি ইউনিয়নে প্রায় ৩ শত পিছ কম্বল এরই মধ্যে বিতরণ করা হয়েছে।তাছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের তাগিদ দেওয়া হয়েছে,তাদের সামার্থ্য অনুযায়ী শীতার্ত অসহায় মানুষগুলোর পাশে এগিয়ে আসার জন্য।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com