1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

কপোতাক্ষ নদে বালু উত্তোলনে কঠোর প্রশাসন: ভ্রাম্যমাণ আদালতে ৩৫ হাজার টাকা জরিমানা আদায়

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে কয়রা উপজেলা প্রশাসন।  বুধবার (২১ মে) দুপুরে কপোতাক্ষ নদের খুটিকাটা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে কপোতাক্ষ নদের খুটিকাটা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে বালু উত্তোলন করার সময় হাতেনাতে আটক করা হয় উপজেলার মদিনাবাদ গ্রামের লিটন গাজী (৩৫) ও আরাফাত হোসেনকে (২২)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লিটন গাজীকে ২০ হাজার টাকা এবং আরাফাত হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানার এসআই তন্ময় কুমার, ইউএনও অফিসের পেশকার রিপন আল মামুনসহ পুলিশের সদস্যরা। কয়রা উপজেলা প্রশাসন জানিয়েছে, কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং নদীর নাব্যতা বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com