1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

​কয়রায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামি আটক

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

খুলনার কয়রা থানা পুলিশের বিশেষ অভিযানে চারটি পৃথক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর, ২০২৫) উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটকের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নাকসা গ্রামের দলিল গাজীর ছেলে আনারুল গাজী, একই গ্রামের কওসার সানার ছেলে হযরত আলী, আমাদী গ্রামের কামরুল গাজীর ছেলে মাসুম গাজী এবং জায়গীরমহল গ্রামের মোঃ ওহাব আলী মোল্যার ছেলে মোঃ নাজমুল মোল্যা।

​কয়রা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সিআর মামলা নং ৩৫২/২৫ এর পরোয়ানাভুক্ত আসামি আনারুল গাজী, হযরত আলী ও মাসুম গাজীকে আটক করা হয়। একই অভিযানে সিআর মামলা নং ১২১/২৫ এর পরোয়ানাভুক্ত আসামি মোঃ নাজমুল মোল্যাকেও গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পূর্বেই মামলা ছিল এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আটকের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com