1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

কয়রায় বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

খুলনার কয়রায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কয়রা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। সোমবার (১১ আগস্ট) দুপুরে কয়রা সদরে এই কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা অবিলম্বে বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় ও জেলা বিএনপির প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে অংশ নেওয়া নেতারা বলেন, নুরুল আমিন বাবুল ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে রাজপথের একজন সাহসী সৈনিক। তিনি বারবার কারাবরণ করেছেন এবং তার বিরুদ্ধে অসংখ্য নাশকতা মামলা রয়েছে। দলের ভেতরের একটি চক্রান্তকারী মহল ষড়যন্ত্র করে তাকে মিথ্যা অভিযোগে বহিষ্কার করিয়েছে। বক্তারা আরও বলেন, বাবুল কয়রার সাতটি ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। দুঃসময়ে দলের হাল ধরে রাখা এমন একজন ত্যাগী নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা অত্যন্ত জরুরি।
বিএনপি নেতা মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং মোস্তাফিজুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী বিএনপি নেতা বায়োজিদ হোসেন বাচ্চু, কয়রা বিএনপি নেতা শেখ সিরাজুল ইসলাম, প্রভাষক আবুল কালাম আজাদ, আ. মজিদ মিস্ত্রি, আ. গফফার, এফ এম মোহররম হোসেন, নাজমুল হুদা, কামরুল ইসলাম, শেখ মাসুদুর রহমান, এ করিম, যুবদল নেতা আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, আওছাফুর রহমান, আবু তায়েব, রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, রাশেদুল ইসলাম, ইলিয়াস জনী, জাসাস সভাপতি জামাল ফারুক জাফরুিন, সাধারণ সম্পাদক ডা. আমিনুল ইসলাম, শ্রমিক দল নেতা আকবার হোসেন, আঃ রউফ, আজিজুল ইসলাম, তাঁতী দল নেতা আবুল কালাম, সিরাজুল ইসলাম, ছাত্র নেতা মেহেদী হাসান সবুজ, শেখ মামুন, তৌহিদুর রহমান, মেহেদী, মহিলা দল নেত্রী ফাতেমা খাতুন, মাহফুজা, রুবিনা প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com