1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনায় পাকিস্তানের ভূমিকায় চীনের ‘পূর্ণ সমর্থন’ বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি সংরক্ষিত নারী আসনে ‘প্রবীণ-নবীনের সমন্বয়ে’ সুন্দর মনোনয়ন হয়েছে: সেলিমা রহমান ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫ সংরক্ষিত নারী আসন: ইসির কাছে মনোনয়ন জমা দিচ্ছেন বিএনপি-জামায়াত জোটের প্রার্থীরা মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উপকূলীয় উপজেলা কয়রা প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূলতার শিকার হয়ে এসেছে। কয়রা সবসময় অবহেলিত থেকেছে। এই জনপদের মানুষের জীবন যাত্রার মান ও সার্বিক উন্নয়নে সকলেই সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, সুন্দরবনের বনদস্যু দমন করা , সুন্দরবনে ইকো ট্যুরিজম গড়ে তোলা, জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা, কৃষি খাত উন্নয়ন, বন্ধ স্লুইস গেটগুলো সংস্কার করাসহ কয়রার সমস্যা দুর করার জন্য সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলে এগুলো সমাধানের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। গতকাল শক্রবার (৫ই সেপ্টেম্বর ) সকাল ৯টায় কয়রা উপজেলার সদর ইউনিয়নের ফুলতলা বাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। এসময়ে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা এদেশের ক্ষমতার মসনদে বসেছে, তারা জনগণের শাসক না হয়ে শোষক হয়েছে। ইতোপূর্বে যারা ক্ষমতায় এসেছে তাদের ইতিহাস আপনারা জানেন। এবার নতুন ইতিহাস তৈরি করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হবে। নতুন একটি সরকার গঠনের মাধ্যমে এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে । এদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এসময় গণসংযোগে কর্মসূচিতে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সায়ফুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, কয়রা উপজেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দিন শিহাব, জামায়াতে ইসলামীর কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমান, সেক্রেটারি প্রভাষক নুরুজ্জামান মোল্লা, সহকারি সেক্রেটারি মাওলানা মোস্তাকিম বিল্লাহ, বায়তুলমাল সম্পাদক এফ এম মাকসুদুর রহমান, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, ১নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুস সাত্তার, ২নং ওয়ার্ড সভাপতি নাঈম হোসেন রকি, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, ব্যবসায়ী শেখ মজিবুর রহমানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শাহ্ মুহাঃ আবু ওবায়দা
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে
 কয়রা উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উপকূলীয় উপজেলা কয়রা প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূলতার  শিকার হয়ে এসেছে। কয়রা সবসময় অবহেলিত থেকেছে। এই জনপদের মানুষের জীবন যাত্রার মান ও সার্বিক উন্নয়নে সকলেই সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনে দল-মত, ধর্ম-বর্ণ  নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, সুন্দরবনের বনদস্যু দমন করা , সুন্দরবনে ইকো ট্যুরিজম গড়ে তোলা, জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা, কৃষি খাত উন্নয়ন, বন্ধ স্লুইস গেটগুলো সংস্কার করাসহ কয়রার সমস্যা দুর করার জন্য সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলে এগুলো সমাধানের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। গতকাল শক্রবার (৫ই সেপ্টেম্বর ) সকাল ৯টায় কয়রা উপজেলার সদর ইউনিয়নের ফুলতলা বাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
এসময়ে মাওলানা আবুল কালাম আজাদ বলেন,  স্বাধীনতার ৫৪ বছরে যারা এদেশের ক্ষমতার মসনদে বসেছে, তারা জনগণের শাসক না হয়ে শোষক হয়েছে। ইতোপূর্বে যারা ক্ষমতায় এসেছে তাদের ইতিহাস আপনারা জানেন। এবার নতুন ইতিহাস তৈরি করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হবে। নতুন একটি সরকার গঠনের মাধ্যমে এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে । এদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এসময় গণসংযোগে কর্মসূচিতে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সায়ফুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, কয়রা উপজেলা কর্মপরিষদ সদস্য  ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দিন শিহাব,  জামায়াতে ইসলামীর কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমান, সেক্রেটারি প্রভাষক নুরুজ্জামান মোল্লা, সহকারি সেক্রেটারি মাওলানা মোস্তাকিম বিল্লাহ, বায়তুলমাল সম্পাদক এফ এম মাকসুদুর রহমান, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম,  ১নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুস সাত্তার, ২নং ওয়ার্ড সভাপতি নাঈম হোসেন  রকি, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, ব্যবসায়ী শেখ মজিবুর রহমানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com