1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

কয়রা পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানার তিন আসামি আটক

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৬৪ বার পড়া হয়েছে

কয়রা থানা পুলিশের একটি বিশেষ দল বুধবার (১৩ আগস্ট) তারিখে পৃথক অভিযানে তিনটি মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে হত্যাচেষ্টা মামলার এক আসামিসহ দুইজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। গ্রেফতারকৃতদের আজ যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি বিশেষ অভিযানে জোড়শিং গ্রামের মৃত অশ্বিনী কুমার মন্ডলের ছেলে অমিয় কুমার মন্ডল (৪৮) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কয়রা থানার এফআইআর নং-২, তারিখ-০২/০৮/২৫-এর অধীনে ৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/ ৩৭৯ /৫০৬ (২)১১৪ ধারায় হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
একই দিনে, আরেকটি অভিযানে সিআর-৮৩৮/২৪ নম্বর গ্রেফতারি পরোয়ানার আসামি দক্ষিণ বেদকাশী গ্রামের রুহুল আমীন গাজীর ছেলে হাবিবুর গাজীকে গ্রেফতার করা হয়। এছাড়া, সিআর-৬৫৫/২৪ নম্বর গ্রেফতারি পরোয়ানার আসামি ১নং কয়রা গ্রামের মোঃ সামাদ মোল্যার ছেলে আব্দুস সাত্তার মোল্যাকেও পুলিশ গ্রেফতার করে।
কয়রা থানার অফিসার ইনচার্জ জি এম ইমদাদুল হক জানিয়েছেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com