1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

করিমগঞ্জে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ, পর্যবেক্ষণে গিয়ে মারধরের শিকার ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা

মিজানুর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদে পর্যবেক্ষণে গিয়ে মারধরের শিকার হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার নোয়াবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে ঘটনাটি ঘটে। ইসলামী আন্দোলন বাংলাদেশের করিমগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি হাবিবুল্লাহ হাবিব থানায় লিখিত অভিযোগে জানান, সরকারি বরাদ্দের ১০ কেজি করে চাল দরিদ্রদের দেওয়া হচ্ছে কি না, তা যাচাই করতে তারা ইউনিয়ন পরিষদে যান। সেখানে বেশ কয়েকজন সুবিধাভোগীর চাল মাপ দিয়ে দেখা যায়, কেউ কেউ ৭ বা ৮ কেজি করে চাল পাচ্ছেন। এ সময় ভিডিও ধারণ করতে গেলে নোয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামালের নির্দেশে তার লোকজন হাবিবুল্লাহ ও তার সঙ্গীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। এতে হাবিবুল্লাহর নাক-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। ছিনিয়ে নেওয়া হয় তার মোবাইল ফোনও। ঘটনার সময় আনন্দ টিভির স্থানীয় প্রতিনিধি ভিডিও ধারণ করছিলেন। তাকেও মারধর করে মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলার বিষয়ে জানতে চাইলে নোয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহমুদ মোরশেদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইসলামী আন্দোলনের নেতারা বলছেন, সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত সহায়তা নিয়ে যারা দুর্নীতি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এমন ঘটনা বাড়বে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com