1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

করিমগঞ্জ থানার সামনে শালিসি দরবারে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

কুতুব উদ্দিন আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল চারটায় দিকে করিমগঞ্জ থানার সামনে সড়কে ছুরিকাঘাতে মজনু মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত মজনু মিয়া কান্দাইল খিদিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, করিমগঞ্জের জয়কা ইউনিয়নের কান্দাইল খিদিরপুর গ্রামের আপন দুই ভাই ইয়াকুব আলী ও ইমান আলী পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
ইউপি সদস্য মো. লিংকন মিয়া জানান, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্বের জেরে বিগত সময়ে ইয়াকুব আলী পক্ষ ইমান আলী পক্ষের চলাচলের রাস্তা বন্ধ করে দিলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সমঝোতায় সমাধান করা হয়।
সম্প্রতি ইয়াকুব আলী পক্ষ ইমান আলী পক্ষের বাড়ি ঘর ভাঙচুর করায় তারা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে এসআই আলিম উভয় পক্ষ ও
এলাকার গণ্যমানদের নিয়ে থানায় দরবারে ডাকেন।
প্রত্যক্ষদর্শী রুহুল আমিন মাদবর জানান,
করিমগঞ্জ থানার সামনে মোখলেছ এর চায়ের দোকানে উভয় পক্ষের মধ্যে নালিশ চলাকালীন সময়ে হইচই শুরু হয়। পরবর্তী সময়ে এনিয়ে পৃথক বৈঠকে আলোচনা হবে বলে নালিশের সমাপ্তি ঘোষনা করেন। দোকান থেকে বের হয়ে আমরা ছুরিকাহত মজনু মিয়াকে রাস্তায় পড়ে থাকতে দেখি।
ছুরিকাহত মজনু মিয়াকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমান আলী পক্ষের মজনুর মৃত্যুর সংবাদ শোনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ এর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com