1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী শিরোমনি জুট স্পিনার মিল চালু ও সকল পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক জনসভা ‘চাঁদাবাজ ধরা তো দূরের কথা, তাদের পশমও ছিঁড়তে পারবেন না’: রনি সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট কুরুচিপূর্ণ শব্দের ব‍্যবহার ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধের আহ্বান এবি পার্টির আঠারবাড়ী মহাশ্মশানে শ্মশান কালী পূজা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত সাতক্ষীরায় যুবকের দ্বিতীয় বিয়ে, গ্রামবাসীর হস্তক্ষেপে সমাধান ১৭ই এপ্রিল পীরগঞ্জে গনহত্যা দিবস অনুষ্ঠিত ছাত্রকে বলাৎকারের মামলায় মসজিদের ইমাম গ্রেপ্তার ডি এম আবু হানিফ স্টাফ রিপোর্টার টাঙ্গাইল

করোনায় বাল্যবিয়ের ঝুঁকিতে বিশ্বের ৪০ লাখ কন্যা শিশু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩৫৯ বার পড়া হয়েছে

বিশ্বের ৪০ লাখ কন্যাশিশুকে বাল্যবিয়ের ঝুঁকিতে ফেলেছে করোনা মহামারি। আগামী দুই বছরের মধ্যে এসব বাল্যবিয়ের ঘটনা ঘটবে বলে মনে করছে দাতব্য সংস্থা ওয়ার্ল্ড ভিশন।

সংস্থাটি বলছে, স্কুল বন্ধ থাকা, দারিদ্র্য বেড়ে যাওয়াসহ করোনা সম্পর্কিত নানা কারণ বাল্যবিয়ের ঝুঁকির মুখে পড়েছে বিশ্বের বিপুল সংখ্যক কন্যা শিশু।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড ভিশনের বাল্যবিয়ে বিশেষজ্ঞ এরিকা হল বলেন, ‘যখন সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ বা মহামারির মতো কোনও সংকট তৈরি হয়, তখন বাল্যবিয়ের ঘটনা বেড়ে যায়। আমরা যদি এখনই এটি বন্ধের বিষয়ে ভাবতে শুরু না করি তবে অনেক দেরি হয়ে যেতে পারে।’

আর এজন্য তাদের সংস্থাটির স্বাস্থ্য সংকট তথা করোনা পরিস্থিতি কেটে যাওয়ার জন্য অপেক্ষা করা উচিত নয় বলেও মনে করেন এরিক।

সংস্থাটি আরও মনে করছে, বিশ্বে বাল্যবিয়ের ঝুঁকি বেড়ে যাওয়ার অন্যতম কারণ স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়া। তাছাড়া লকডাউনের কারণে অপ্রাপ্তবয়স্কদের বিয়ে রোধের কার্যক্রম চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে সংস্থাটির জন্য।

এছাড়া এই মহামারি অল্পবয়সী মেয়েদের প্রজনন স্বাস্থ্যসেবার সুযোগ লাভের বিষয়টিকেও আরও কঠিন করে তুলছে। ফলে কিশোরী বয়সে গর্ভধারণ বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে মেয়ে শিশুদের ওপর বিয়ের চাপও বাড়ছে।

এক পরিসংখ্যান থেকে জানা যায়, প্রতিবছর গোটা বিশ্বের কমপক্ষে ১ কোটি ২০ লাখ মেয়ে শিশুর ১৮ বছর পেরোনোর আগেই বিয়ে হয়ে যায়। এই হিসেবে প্রতি তিন সেকেন্ডের ব্যাবধানে বিয়ের পিঁড়িতে বসছে একটি মেয়ে শিশু।

এর আগে গত মাসে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির কারণে আগামী এক দশকে আরও ১ কোটি ৩০ লাখ শিশু বাল্যবিয়ের শিকার হবে।

এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাল্য বিবাহ বন্ধের লক্ষ্যে কর্মরত ১১,০০০ সংস্থার সমন্বয়ে তৈরি বৈশ্বিক প্রতিষ্ঠান ‘গার্লস নট ব্রাইডস’র সদস্যরা।

গার্লস নট ব্রাইডসের প্রধান নির্বাহী ফেইথ মওয়াঙ্গি-পাওয়েল বলেন, ‘সামনে অনেক খারাপ কিছু ঘটতে চলেছে। সম্ভবত আমরা প্রচুর পরিমাণে বাল্য বিবাহ দেখতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ভারত, অফ্রিকা ও ল্যাটিন আফি্রকার দেশগুলোতে এসব বাল্যবিবাহের ঘটনা বেশি ঘটবে। আর এমনটি হলে শিশুবিয়ে কমানোর জন্য আমরা গত কয়েক দশক ধরে যতটা কাজ করছে, সেটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনবে।’

এ সময় পাওযেল করোনার কারণে স্কুল বন্ধ থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন,‘স্কুলগুলো মেয়েদের রক্ষা করে। স্কুল বন্ধ থাকলে তাদের বাল্যবিয়ের ঝুঁকি ব্যাপকভাবে বেড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘কোভিড-১৯ শেষ হওয়ার পরেও সম্ভবত অনেক মেয়ে আর স্কুলে ফিরে যাবে না, যা খুব ভয়ঙ্কর। তাই তারা যাতে স্কুলে ফিরে যায় আমাদের বিষয়টি এখনই নিশ্চিত করা প্রয়োজন।’

ওয়ার্ল্ড ভিশনের এরিক হল মনে করেন, করোনায় দক্ষিণ সুদান, আফগানিস্তান ও ভারতে বাল্যবিয়ে বেড়ে যাবে। ইতিমধ্যে ওই দেশগুলোতে এমন কিছু ঘটনার খবর পাওয়া গেছে যেখানে এসব বিয়ে ঠেকাতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে।

তিনি আরও আশঙ্কা করেন, লকডাউনের সুযোগ অনেক পরিবার যেমন তাদের মেয়েশিশুদের বাল্যবিয়ে দিবে, তেমনি এটি গোপন করারও সুযোগ পাবে।

একই সঙ্গে তিনি জানান, মহামারির কারণে যে অর্থনৈতিক সংকট শুরু হয়েছে তা থেকে বাঁচার জন্যও অনেক দরিদ্র পরিবার এই বাল্যবিয়ের আশ্রয় নিবে। এর মাধ্যমে তারা পরিবারের সদস্য সংখ্যা কমানোর চেষ্টা করবে। আর এসব বাল্যবিয়ের ফলে সমাজে যৌতুক লেনদেনেরও সুযোগ তৈরি হবে।

সূত্র: রয়টার্স/টিআরটি ওয়ার্ল্ড

এমএ/

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com