1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

কলাপাড়ায় বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

‎বর্নাঢ্য আয়োজনে পটুয়াখালীর কলাপাড়ায় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে অবিচল থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ‎ ‎‎এ উপলক্ষে বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গন থেকে কলাপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।এসময় কলাপাড়া উপজেলা বিএনপি সহ দলটির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দলের পতাকা, ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। ‎ ‎‎উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড, খন্দকার নাসির উদ্দীন’র সঞ্চালনায় র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি,উপজেলা যুবদল আহ্বায়ক হারুন অর রশিদ, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, পৌর উলামা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ প্রমুখ। ‎ ‎‎উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, বিএনপি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জন্ম নিয়েছে। বিএনপি’র সামনে অবারিত সুযোগ এসেছে নিজেদের নতুন করে জনগণের সামনে উপস্থাপনের। তাই আগামীতে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে নির্বাচিত করতে হবে।সেভাভে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের আহবান জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com