1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

কলারোয়া থানা কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযানে ০৫ (পাঁচ) বোতল বিদেশী মদ সহ ০১ জন গ্রেফতার

মেহেদী হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, কলারোয়া থানা, জনাব শেখ সাইফুল ইসলাম এর নেতৃত্বে ২০/০৯/২০২৫ খ্রিঃ তারিখে এসআই (নিঃ)/ মোঃ সেকেন্দার আলী পাইক, এএসআই/ মোঃ আনিছুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে কলারোয়া থানাধীন পৌরসভার ০৬ নং ওয়ার্ড গোপিনাথপুর গ্রামস্থ মেসার্স আবু হুরাইরা ফার্নিচার (প্রোঃ আব্দুল কাইয়ুম) এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে ০৫ (পাঁচ) বোতল বিদেশী মদ সহ আসমী ১। মোঃ আল মামুন(৩০), পিতা- আব্দুর রশিদ, গ্রাম-লাঙ্গলঝাড়া কারিকরপাড়া, থানা- কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা রুজু  করা হয়।
উক্ত আসামীকে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com