1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

কসবায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-২

লোকমান হোসেন পলা
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আজ শনিবার ভোররাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কুটি-চৌমুহনী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে । নিহতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের রহিছ মিয়ার ছেলে আকাশ মিয়া (৩২) ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আনিসুর রহমানের ছেলে আমির হোসেন (৩৪)। ভোররাতে একটি যাত্রীবাহী বাস চট্টগাম থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে কুমিল্লা -সিলেট মহাসড়কের কুটি চৌমুহনী পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই কয়লার মালিক আমির হোসেন নিহত হন এবং ট্রাক চালক আকাশ মিয়া গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পথে সেও মারা যায়। সরাইল খাঁটিহাত হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মামুন রহমান জানান,পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত আমির হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাসটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com